প্রিন্ট এর তারিখ : ২৩ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬
যন্তর মন্তরে অসুস্থ অভিজিৎ দীপক, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
||
অনলাইন ডেস্ক: ভারতের রাজধানী
নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন ককরোচ
জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি
জানান, প্রচণ্ড জ্বর ও শরীরব্যথা
থাকা সত্ত্বেও ব্যথানাশক ওষুধ খেয়ে তিনি
আন্দোলন চালিয়ে যাচ্ছেন।অভিজিৎ দীপক
জানান, সাময়িক বিশ্রামের জন্য তিনি আন্দোলনস্থল
থেকে সরে গেলেও বৃহস্পতিবার
সন্ধ্যার মধ্যেই আবার প্রতিবাদ মঞ্চে
ফিরে আসবেন।কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অভিজিৎ দীপকসহ অন্যান্য বিক্ষোভকারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বুধবার রাতে বিক্ষোভকারীদের ওপর
পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস
নিক্ষেপের অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধে
নৃশংসতার অভিযোগ করেন তিনি।তবে পুলিশের
দাবি, বিক্ষোভকারীরা পার্লামেন্ট স্ট্রিটের দিকে অগ্রসর হওয়ার
সময় পুলিশকে লক্ষ্য করে পাথর ও
বোতল নিক্ষেপ করেছিল। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা
নিয়ন্ত্রণে পুলিশ ব্যবস্থা নেয় বলে দাবি
করা হয়েছে।এদিকে প্রশ্নপত্র
ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তি নিশ্চিত
করতে দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি
বলেন, দেশের তরুণদের ভবিষ্যৎ সুরক্ষায় সরকার বদ্ধপরিকর। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত কাউকেই ছাড়
দেওয়া হবে না।প্রধানমন্ত্রীর এই
সিদ্ধান্তকে ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) ও বিজেপির শীর্ষ
নেতারা পূর্ণ সমর্থন জানিয়েছেন।সূত্র:
অভিজিৎ দীপকের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ পোস্ট, পুলিশ- সংক্রান্ত বক্তব্য এবং ভারতের প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদির ‘এক্স’ পোস্ট।
কপিরাইট © ২০২৬ 360 News । সর্বস্বত্ব সংরক্ষিত