প্রিন্ট এর তারিখ : ০৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬
প্রয়াত বিএনপি নেতা শামসুল আলমের ছেলে পিস্তলসহ আটক
হাবিবুর রহমান (বাপ্পী), স্টাফ রিপোর্টার ||
নাটোরে বেসামরিক
বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা
খানম রিতা এবং জাতীয়
সংসদের সরকারদলীয় হুইপ রুহুল কুদ্দুস
তালুকদার দুলুর উপস্থিতিতে অনুষ্ঠিত এক পথসভা থেকে
তামিম (২৩) নামে এক
যুবককে পিস্তলসহ আটক করেছে পুলিশ।শুক্রবার (৭
আগস্ট) বিকেলে নাটোরের উত্তরা গণভবনের সামনে এ ঘটনা ঘটে।পুলিশ ও
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিকেল সাড়ে ৪টার দিকে
উত্তরা গণভবনের সামনে মন্ত্রী আফরোজা খানম রিতার পথসভা
চলছিল। সেখানে হুইপ অ্যাডভোকেট এম
রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা পরিষদের প্রশাসক
রহিম নেওয়াজসহ জেলা বিএনপি ও
অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় খয়েরি
রঙের পোশাক পরা এক যুবককে
সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ
তাকে আটক করে। পরে
তার কাছ থেকে একটি
পিস্তল উদ্ধার করা হয়।পরে জানা
যায়, আটক তামিম নাটোরের
প্রয়াত বিএনপি নেতা ও সার
ডিলার শামসুল আলমের ছেলে। তিনি নাটোর পৌরসভার
কানাইখালী এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করেন এবং বাবার
সার ডিলারশিপ দেখাশোনা করেন।নাটোর সদর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর
আলম বলেন, মন্ত্রী বক্তব্য শেষে মঞ্চ থেকে
নামার সময় ওই যুবকের
সঙ্গে দুবার ধাক্কা লাগে। এতে সন্দেহ হলে
পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে।
একপর্যায়ে তার কাছে একটি
পিস্তল পাওয়া যায়। পরে তাকে
অস্ত্রসহ থানায় নেওয়া হয়।আটক তামিমের
দাবি, পিস্তলটি তাঁর প্রয়াত বাবার
নামে লাইসেন্স করা। আত্মরক্ষার জন্য
তিনি এটি সঙ্গে রেখেছিলেন।
তিনি নিজেকে একজন শিক্ষার্থী বলেও
দাবি করেছেন।ওসি বলেন,
ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত
ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে
পরে বিস্তারিত জানানো হবে।
কপিরাইট © ২০২৬ 360 News । সর্বস্বত্ব সংরক্ষিত