প্রিন্ট এর তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজারে ট্রলারডুবি, দুই জেলের মৃত্যু- নিখোঁজ আরও দুই
জেলা প্রতিনিধি ||
কক্সবাজারের বঙ্গোপসাগর
উপকূলে মাছ ধরার একটি
ট্রলার ডুবে দুই জেলের
মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও
দুই জেলে নিখোঁজ রয়েছেন।বৃহস্পতিবার ভোরে
কক্সবাজারের নাজিরারটেক উপকূলের কাছে ঝড়ের কবলে
পড়ে ট্রলারটি উল্টে গেলে এ দুর্ঘটনা
ঘটে।নিহত জেলেরা
হলেন ফয়েজ আহমেদ ও
সাইফুল ইসলাম। নিখোঁজ রয়েছেন নুরুল আলম ও মুহিব
উল্লাহ। তাঁদের সবার বাড়ি কক্সবাজারের
মহেশখালী উপজেলায়।স্থানীয়দের ভাষ্য,
মঙ্গলবার রাতে কয়েকজন জেলে
মাছ ধরার উদ্দেশ্যে সাগরে
রওনা হন। বৃহস্পতিবার ভোর
৪টার দিকে ট্রলারটি নাজিরারটেক
উপকূলের কাছাকাছি পৌঁছালে ঝড়ের কবলে পড়ে
উল্টে যায়।দুর্ঘটনার পর
স্থানীয় জেলেরা উদ্ধার অভিযান শুরু করেন। একপর্যায়ে
তাঁরা ফয়েজ আহমেদ ও
সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করেন। তবে নুরুল আলম
ও মুহিব উল্লাহর সন্ধান এখনো পাওয়া যায়নি।নিখোঁজ দুই
জেলেকে উদ্ধারে স্থানীয় জেলেরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
তবে
দুর্ঘটনার সময় ট্রলারটিতে মোট
কতজন জেলে ছিলেন, তা
তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কপিরাইট © ২০২৬ 360 News । সর্বস্বত্ব সংরক্ষিত