প্রিন্ট এর তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
সাত মাসে নিখোঁজ ১৫ হাজার ৭১৭ শিশু, উদ্ধার হয়নি ২ হাজার ৩৮ জন
শেখ মো: বেলায়েত হোসেন, রিপোর্টার ||
চলতি বছরের
জানুয়ারি থেকে জুলাই- এই
সাত মাসে বাংলাদেশে ১৫
হাজার ৭১৭ শিশুর নিখোঁজ
হওয়ার তথ্য পাওয়া গেছে।
এর মধ্যে ২ হাজার ৩৮
জন এখনো উদ্ধার হয়নি।
অর্থাৎ মোট নিখোঁজ শিশুর
প্রায় ১৩ শতাংশ এখনো
উদ্ধার করা সম্ভব হয়নি।সম্প্রতি গণমাধ্যমে
সাত মাসে ১৫ হাজারের
বেশি শিশু নিখোঁজ হওয়ার
খবর প্রকাশিত হলে বিষয়টি নিয়ে
ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদরদপ্তর।বৃহস্পতিবার এক
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদরদপ্তর জানায়, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনটি নজরে আসার পর
স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্ট থানাগুলোর মাধ্যমে তথ্য যাচাই-বাছাই
করা হয়েছে।পুলিশের যাচাইয়ে
দেখা যায়, সাত মাসে
শূন্য থেকে ৯ বছর
বয়সী শিশু নিখোঁজের ঘটনায়
৪৭৪টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এর মধ্যে ৪০৬
জনকে উদ্ধার করা হয়েছে। এখনো
উদ্ধার হয়নি ৬৮ জন।অন্যদিকে, ১০
থেকে ১৭ বছর বয়সী
শিশু নিখোঁজের সংখ্যা ১৫ হাজার ২৪৩।
তাদের মধ্যে ১৩ হাজার ২৭৩
জনকে উদ্ধার করা হয়েছে। এখনো
উদ্ধার হয়নি ১ হাজার
৯৭০ জন।সব মিলিয়ে
জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত
১৫ হাজার ৭১৭ শিশুর নিখোঁজের
তথ্য পাওয়া গেছে। এর মধ্যে উদ্ধার
হয়েছে ১৩ হাজার ৬৭৯
জন এবং এখনো উদ্ধার
হয়নি ২ হাজার ৩৮
জন।কম
বয়সী
শিশুদের নিখোঁজের কারণপুলিশের ভাষ্য
অনুযায়ী, শূন্য থেকে ৯ বছর
বয়সী শিশুরা বিভিন্ন কারণে নিখোঁজ হয়। পরিবারের সদস্যদের
সঙ্গে অপরিচিত কোনো স্থানে ঘুরতে
গিয়ে পথ হারানো এর
অন্যতম কারণ।এ ছাড়া
পরিবারের সদস্যদের নাম বা ঠিকানা
বলতে না পারা এবং
একা বাড়ি ফেরার সময়
ভুল পথে গিয়ে অন্য
কোথাও চলে যাওয়ার কারণেও
এ বয়সী শিশুরা নিখোঁজ
হয়।কিশোর-কিশোরীদের ক্ষেত্রে ভিন্ন কারণ১০ থেকে
১৭ বছর বয়সী শিশুদের
নিখোঁজ হওয়ার পেছনে বিভিন্ন সামাজিক ও পারিবারিক কারণ
রয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ বলছে,
অভিমান, পড়ালেখার চাপ, অনৈতিক কর্মকাণ্ডে
জড়িয়ে পড়ার পর লজ্জার
কারণে পালিয়ে থাকা, স্বাধীনভাবে জীবনযাপনের আকাঙ্ক্ষা এবং পরিবারের কাছ
থেকে অর্থ বা অন্য
কোনো সুবিধা পাওয়ার উদ্দেশ্যেও অনেকে বাড়ি থেকে চলে
যায়।এ ছাড়া
পারিবারিক কলহ ও অশান্তি
এবং বন্ধু বা সহপাঠীদের প্রভাবও
এ বয়সী শিশুদের নিখোঁজ
হওয়ার অন্যতম কারণ বলে জানিয়েছে
পুলিশ।পুলিশের ব্যাখ্যা
পুলিশ
সদরদপ্তর জানিয়েছে, গণমাধ্যমে প্রকাশিত নিখোঁজ শিশুর সংখ্যার বিষয়টি তাদের নজরে আসার পর
সংশ্লিষ্ট থানাগুলোর মাধ্যমে স্থানীয় পর্যায়ে তথ্য যাচাই করা
হয়েছে। সেই যাচাইয়ের ভিত্তিতেই
নিখোঁজ ও উদ্ধার হওয়া
শিশুদের এই পরিসংখ্যান তুলে
ধরা হয়েছে।
কপিরাইট © ২০২৬ 360 News । সর্বস্বত্ব সংরক্ষিত