প্রিন্ট এর তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬
গজারিয়ায় বাসের ধাক্কায় প্রাইভেটকারের চালকসহ নিহত ৪
মো: আশিকুর রহমান আশিক, রিপোর্টার ||
মুন্সিগঞ্জের
গজারিয়ায় নিয়ন্ত্রণ হারানো একটি বাসের ধাক্কায়
প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত হয়েছেন। এ
ঘটনায় আহত হয়েছেন আরও
অন্তত পাঁচজন।শনিবার
দুপুর পৌনে তিনটার দিকে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায়
চট্টগ্রামগামী লেনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত চারজনই প্রাইভেটকারের যাত্রী। তাঁদের মধ্যে গাড়িটির চালকও রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত
ও আহত ব্যক্তিদের পরিচয়
জানা যায়নি।প্রত্যক্ষদর্শীরা
জানান, ঢাকা থেকে কক্সবাজারগামী
‘নিউ বলেশ্বর পরিবহন লিমিটেড’-এর বাসটি তেতৈতলা
হাঁস পয়েন্ট এলাকায় পৌঁছালে একটি কালো প্রাইভেটকার
হঠাৎ সামনে চলে আসে। গাড়িটি
ইউটার্ন নেওয়ার চেষ্টা করছিল। এ সময় বাসের
গতি বেশি থাকায় চালক
নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেন।ধাক্কায়
বাসটি মহাসড়কের রোড ডিভাইডারে উঠে
উল্টে যায়। আর বাসের
ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে
থাকা যাত্রীরা আটকা পড়েন। পরে
স্থানীয় লোকজন উদ্ধারকাজে এগিয়ে এসে আহত ও
নিহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।দুর্ঘটনাস্থলের
পাশের হামদর্দ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সজল চন্দ্র সরকার
জানান, হাসপাতালে নেওয়া চারজনকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা
করা হয়। তাঁদের মধ্যে
দুই নারী ও দুই
পুরুষ রয়েছেন। গুরুতর আহত একজনকে প্রাথমিক
চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায়
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো
হয়েছে।গজারিয়া
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান
বলেন, প্রাইভেটকারে থাকা পাঁচজনের মধ্যে
চালকসহ চারজন মারা গেছেন। বাসের
আহত চার যাত্রীর আঘাত
গুরুতর নয়। দুর্ঘটনার পর
বাসটি মহাসড়কে উল্টে থাকায় কিছু সময় যান
চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের
চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।নিহত
ও আহত ব্যক্তিদের পরিচয়
শনাক্তের চেষ্টা চলছে বলে জানান
হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।
কপিরাইট © ২০২৬ 360 News । সর্বস্বত্ব সংরক্ষিত