360 News
Post Ads 1
Post Ads 2

আইন-কানুন

আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর

Post Ads 3
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় করা অস্ত্র আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর বিষয়ে শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

রোববার দুপুরে ঢাকার চার নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মঈন উদ্দিন চৌধুরী নতুন তারিখ ঘোষণা করেন। এর আগে তিন দফা অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছিল।

Middle Post Content 1

আনিসুল হকের আইনজীবী সুমন হোসাইন জানান, তাঁর মক্কেলের নামে একটি বৈধ পিস্তলের লাইসেন্স ছিল। তবে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ওই অস্ত্রের কাগজপত্র হারিয়ে যায়। বর্তমানে সেগুলোর ডুপ্লিকেট কপি সংগ্রহের চেষ্টা চলছে। কারণে সময় চেয়ে আদালতে আবেদন করা হলে তা মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করা হয়।

Middle Post Content 2

এদিন কারাগার থেকে আনিসুল হককে আদালতে হাজির করা হয়।

Middle Post Content 3

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২৫ আগস্ট জারি করা সরকারি প্রজ্ঞাপনে ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য দেওয়া সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়। একই সঙ্গে স্থগিত লাইসেন্সের আওতায় থাকা অস্ত্র গোলাবারুদ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

Middle Post Content 1

নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা না দিলে তা অবৈধ হিসেবে গণ্য করে অস্ত্র আইনে মামলা করার কথাও প্রজ্ঞাপনে বলা হয়।

Middle Post Content 1

মামলার অভিযোগে বলা হয়েছে, আনিসুল হক তাঁর লাইসেন্সে উল্লেখিত অস্ত্র নির্ধারিত সময়ের মধ্যে বনানী থানাসহ অন্য কোনো থানায় জমা দিয়েছিলেন কি না, সে বিষয়ে তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তিনি থানাকেও অবহিত করেননি। পরে তাঁর লাইসেন্সে দেওয়া ঠিকানায় গিয়ে কাউকে পাওয়া যায়নি।

Middle Post Content 1

এরপর গত ২৪ মে বনানী থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. জানে আলম দুলাল অস্ত্র আইনের ১৯() ধারায় আনিসুল হকের বিরুদ্ধে মামলা করেন।

বিষয় : আইনমন্ত্রী আনিসুল হক অস্ত্র মামলা বনানী থানা ঢাকা আদালত

Post Ads 5

আপনার মতামত লিখুন

Post Ads 6
Post Ads 10
360 News

রোববার, ২৩ আগস্ট ২০২৬

আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় করা অস্ত্র আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর বিষয়ে শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

রোববার দুপুরে ঢাকার চার নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মঈন উদ্দিন চৌধুরী নতুন তারিখ ঘোষণা করেন। এর আগে তিন দফা অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছিল।

আনিসুল হকের আইনজীবী সুমন হোসাইন জানান, তাঁর মক্কেলের নামে একটি বৈধ পিস্তলের লাইসেন্স ছিল। তবে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ওই অস্ত্রের কাগজপত্র হারিয়ে যায়। বর্তমানে সেগুলোর ডুপ্লিকেট কপি সংগ্রহের চেষ্টা চলছে। কারণে সময় চেয়ে আদালতে আবেদন করা হলে তা মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করা হয়।

এদিন কারাগার থেকে আনিসুল হককে আদালতে হাজির করা হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২৫ আগস্ট জারি করা সরকারি প্রজ্ঞাপনে ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য দেওয়া সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়। একই সঙ্গে স্থগিত লাইসেন্সের আওতায় থাকা অস্ত্র গোলাবারুদ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা না দিলে তা অবৈধ হিসেবে গণ্য করে অস্ত্র আইনে মামলা করার কথাও প্রজ্ঞাপনে বলা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, আনিসুল হক তাঁর লাইসেন্সে উল্লেখিত অস্ত্র নির্ধারিত সময়ের মধ্যে বনানী থানাসহ অন্য কোনো থানায় জমা দিয়েছিলেন কি না, সে বিষয়ে তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তিনি থানাকেও অবহিত করেননি। পরে তাঁর লাইসেন্সে দেওয়া ঠিকানায় গিয়ে কাউকে পাওয়া যায়নি।

এরপর গত ২৪ মে বনানী থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. জানে আলম দুলাল অস্ত্র আইনের ১৯() ধারায় আনিসুল হকের বিরুদ্ধে মামলা করেন।

360 News

কপিরাইট © ২০২৬ 360 News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x