360 News
Post Ads 1
Post Ads 2

আইন-কানুন

বিএনপির মামলা প্রত্যাহার হলেও হেফাজতের মামলা বহাল: মিজানুর রহমান

Post Ads 3
ছবি: সংগ্রহ

আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর মধ্যে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার করা হলেও হেফাজতে ইসলামের আলেম-ওলামা নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা এখনো বহাল রয়েছে বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী।

তিনি বলেন, একই সময়ে রাজনৈতিক আন্দোলনকেন্দ্রিক বিভিন্ন ঘটনায় বিএনপি হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। ইতিমধ্যে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা হলেও হেফাজতের আলেম-ওলামাদের বিরুদ্ধে করা মামলাগুলো এখনো প্রত্যাহার করা হয়নি।

Middle Post Content 1

হেফাজতে ইসলামের এই নেতা এসব মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান।

Middle Post Content 2

বুধবার বিকেলে কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে হেফাজতে ইসলাম কটিয়াদী উপজেলা শাখা আয়োজিত শানে রেসালত সম্মেলনে এসব কথা বলেন অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী।

Middle Post Content 3

শিক্ষাব্যবস্থায় নাচ-গান যুক্ত করা হচ্ছে

শিক্ষাব্যবস্থা নিয়ে মিজানুর রহমান চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে প্রচলিত শিক্ষাব্যবস্থার বিভিন্ন উদ্যোগের বিরুদ্ধে আলেম-ওলামারা প্রতিবাদ আন্দোলন করেছিলেন। তাঁদের আন্দোলনের মুখে সরকার কিছু উদ্যোগ বন্ধ করতে বাধ্য হয়েছিল।

Middle Post Content 1

তবে বর্তমানে শিক্ষাব্যবস্থায় নাচ-গানসহ বিভিন্ন বিষয় যুক্ত করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। প্রসঙ্গে তিনি প্রশ্ন করেন, ‘আপনারা কি দলবাজি করছেন?’

Middle Post Content 1

মাল্টিমিডিয়া মোবাইল ফোনের অবাধ ব্যবহারের কারণে যুবসমাজ ধ্বংসের মুখে চলে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বিষয়ে সরকারের নজর দেওয়া প্রয়োজন বলে জানান হেফাজতের এই নেতা।

Middle Post Content 1

শানে রেসালত সম্মেলন

সম্মেলনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ সুন্নাহর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা ইসলামী মূল্যবোধ, ধর্মীয় শিক্ষা মুসলিম উম্মাহর ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।

Middle Post Content 1

হেফাজতে ইসলাম কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা শাব্বির আহমাদ রশিদের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, আলেম-ওলামা বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

বিষয় : বিএনপি হেফাজতে ইসলাম মামলা প্রত্যাহার শিক্ষা ব্যবস্থা কটিয়াদী

Post Ads 5

আপনার মতামত লিখুন

Post Ads 6
Post Ads 10
360 News

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

বিএনপির মামলা প্রত্যাহার হলেও হেফাজতের মামলা বহাল: মিজানুর রহমান

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর মধ্যে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার করা হলেও হেফাজতে ইসলামের আলেম-ওলামা নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা এখনো বহাল রয়েছে বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী।

তিনি বলেন, একই সময়ে রাজনৈতিক আন্দোলনকেন্দ্রিক বিভিন্ন ঘটনায় বিএনপি হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। ইতিমধ্যে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা হলেও হেফাজতের আলেম-ওলামাদের বিরুদ্ধে করা মামলাগুলো এখনো প্রত্যাহার করা হয়নি।

হেফাজতে ইসলামের এই নেতা এসব মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান।

বুধবার বিকেলে কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে হেফাজতে ইসলাম কটিয়াদী উপজেলা শাখা আয়োজিত শানে রেসালত সম্মেলনে এসব কথা বলেন অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী।

শিক্ষাব্যবস্থায় নাচ-গান যুক্ত করা হচ্ছে

শিক্ষাব্যবস্থা নিয়ে মিজানুর রহমান চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে প্রচলিত শিক্ষাব্যবস্থার বিভিন্ন উদ্যোগের বিরুদ্ধে আলেম-ওলামারা প্রতিবাদ আন্দোলন করেছিলেন। তাঁদের আন্দোলনের মুখে সরকার কিছু উদ্যোগ বন্ধ করতে বাধ্য হয়েছিল।

তবে বর্তমানে শিক্ষাব্যবস্থায় নাচ-গানসহ বিভিন্ন বিষয় যুক্ত করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। প্রসঙ্গে তিনি প্রশ্ন করেন, ‘আপনারা কি দলবাজি করছেন?’

মাল্টিমিডিয়া মোবাইল ফোনের অবাধ ব্যবহারের কারণে যুবসমাজ ধ্বংসের মুখে চলে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বিষয়ে সরকারের নজর দেওয়া প্রয়োজন বলে জানান হেফাজতের এই নেতা।

শানে রেসালত সম্মেলন

সম্মেলনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ সুন্নাহর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা ইসলামী মূল্যবোধ, ধর্মীয় শিক্ষা মুসলিম উম্মাহর ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।

হেফাজতে ইসলাম কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা শাব্বির আহমাদ রশিদের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, আলেম-ওলামা বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

360 News

কপিরাইট © ২০২৬ 360 News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x