শুক্রবার
সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত কোতোয়ালির
বিচারক রফিকুল ইসলাম তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর
নির্দেশ দেন।
আদালতের
প্রসিকিউটর আবু সাঈদ জানান,
মামলার তদন্ত কর্মকর্তা ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবল মিঠুন ইসলাম ও সাবেক কনস্টেবল
ওমর আলীকে আদালতে হাজির করেন। উভয় পক্ষের শুনানি
শেষে বিচারক তাঁদের জামিন আবেদন নাকচ করেন। পরে
পুলিশি পাহারায় তাঁদের রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার
মিঠুন ইসলাম দিনাজপুরের বিরল উপজেলার মোহনপুর
এলাকার মাজেদুল ইসলামের ছেলে। অপর আসামি ওমর
আলী সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কোণাবাড়ী এলাকার মৃত আব্দুস সাত্তার
সরকারের ছেলে। তাঁর বিরুদ্ধে কুমিল্লার
চান্দিনা থানায় করা একটি মাদক
মামলাও আদালতে বিচারাধীন রয়েছে।
মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুরের উপপরিচালক আবু জাফর জানান,
অভিযানের সময় হোটেলকক্ষের খাটের
নিচে মেঝেতে পড়ে থাকা একটি
‘ডার্বি’ সিগারেটের প্যাকেটের ভেতরে জিপারযুক্ত পলিব্যাগ থেকে ১৯টি ইয়াবা
বড়ি উদ্ধার করা হয়।
এ
ছাড়া ইয়াবা সেবনের চারটি পাইপ, দুটি গ্যাস লাইটার,
তিনটি প্লাস্টিকের কর্ক, দুটি ফয়েল পেপার
ও দুটি স্মার্টফোন জব্দ
করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক তাহমুদার রহমান রংপুর মহানগরীর কোতোয়ালি থানায় মামলা করেছেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মামলা করে দুই ব্যক্তিকে তাঁদের কাছে হস্তান্তর করে। পরে জব্দ করা আলামতসহ তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন