360 News
Post Ads 1
Post Ads 2

আন্তর্জাতিক

ইয়েমেনে জুলাই থেকে ঘরছাড়া ৭৬ হাজার মানুষ: আইওএম

Post Ads 3
ছবি: সংগ্রহ

ইয়েমেনে নতুন করে সংঘাত তীব্র হওয়ায় জুলাই থেকে অন্তত ৭৬ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। গত এক সপ্তাহে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আগের সপ্তাহের তুলনায় চার গুণ বেড়েছে। শনিবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)

আইওএম বলেছে, ইয়েমেনে বাস্তুচ্যুতি সংকট দ্রুত ভয়াবহ আকার ধারণ করছে। জুলাইয়ে হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধের ঘোষণা দেওয়ার পর থেকে অন্তত ৭৬ হাজার মানুষ ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।

Middle Post Content 1

সংস্থাটি সতর্ক করে বলেছে, লড়াই আরও তীব্র হওয়ায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। অনেক পরিবার রাতের বেলায় ঘর ছাড়তে বাধ্য হচ্ছে। তাদের অনেকেরই যাওয়ার মতো নিরাপদ জায়গা নেই। এর এক দিন আগে আইওএম জানিয়েছিল, চলতি মাসের শুরু থেকে প্রায় ৪৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। মঙ্গলবার এই সংখ্যা ছিল ১৮ হাজার ৫০০।

Middle Post Content 2

আইওএমের তথ্য অনুযায়ী, ইয়েমেনের পশ্চিম উপকূল তাইজ অঞ্চলে সবচেয়ে বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে তাইজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। শুধু এই প্রদেশের বিভিন্ন জেলা থেকেই প্রায় হাজার ৩০০ পরিবার, অর্থাৎ প্রায় ৫০ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।

বিষয় : বাস্তুচ্যুতি সংকট সংঘাত তীব্র হওয়ায় ইয়েমেন জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা

Post Ads 5

আপনার মতামত লিখুন

Post Ads 6
Post Ads 10
360 News

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ইয়েমেনে জুলাই থেকে ঘরছাড়া ৭৬ হাজার মানুষ: আইওএম

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইয়েমেনে নতুন করে সংঘাত তীব্র হওয়ায় জুলাই থেকে অন্তত ৭৬ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। গত এক সপ্তাহে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আগের সপ্তাহের তুলনায় চার গুণ বেড়েছে। শনিবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)

আইওএম বলেছে, ইয়েমেনে বাস্তুচ্যুতি সংকট দ্রুত ভয়াবহ আকার ধারণ করছে। জুলাইয়ে হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধের ঘোষণা দেওয়ার পর থেকে অন্তত ৭৬ হাজার মানুষ ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।

সংস্থাটি সতর্ক করে বলেছে, লড়াই আরও তীব্র হওয়ায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। অনেক পরিবার রাতের বেলায় ঘর ছাড়তে বাধ্য হচ্ছে। তাদের অনেকেরই যাওয়ার মতো নিরাপদ জায়গা নেই। এর এক দিন আগে আইওএম জানিয়েছিল, চলতি মাসের শুরু থেকে প্রায় ৪৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। মঙ্গলবার এই সংখ্যা ছিল ১৮ হাজার ৫০০।

আইওএমের তথ্য অনুযায়ী, ইয়েমেনের পশ্চিম উপকূল তাইজ অঞ্চলে সবচেয়ে বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে তাইজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। শুধু এই প্রদেশের বিভিন্ন জেলা থেকেই প্রায় হাজার ৩০০ পরিবার, অর্থাৎ প্রায় ৫০ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।

360 News

কপিরাইট © ২০২৬ 360 News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x