360 News
Post Ads 1
Post Ads 2

আন্তর্জাতিক

তিন বছরে প্রায় ২ লাখ ৭০ হাজার মানুষ ইসরায়েল ছেড়েছেন

Post Ads 3
ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর -ফাইল ছবি

গত তিন বছরে প্রায় লাখ ৭০ হাজার মানুষ দীর্ঘমেয়াদে ইসরায়েল ছেড়েছেন। ২০২৩ সাল থেকে শুরু হওয়া এই প্রবণতা ২০২৪ সালে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় বলে জানিয়েছে ইসরায়েলের প্রভাবশালী দৈনিক ইয়েদিওথ আহরোনোথ

তেল আবিব বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণার বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে মোট লাখ ৬৯ হাজারের বেশি মানুষ অন্তত তিন মাস বা তার বেশি সময়ের জন্য ইসরায়েল ত্যাগ করেছেন।

Middle Post Content 1

গবেষণার তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ৮৬ হাজার ৫০৯ জন, ২০২৪ সালে ৯১ হাজার ৪৯৯ জন এবং ২০২৫ সালে ৯০ হাজার ৯২২ জন দীর্ঘ সময়ের জন্য দেশ ছেড়েছেন।

Middle Post Content 2

গবেষণায় বলা হয়েছে, সাম্প্রতিক তিন বছরে বছরে গড়ে প্রায় ৯০ হাজার মানুষ ইসরায়েল ছেড়েছেন। যেখানে ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত এই গড় ছিল প্রায় ৬০ হাজার। এর আগে ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে মোট লাখ ৮৩ হাজার ২১৯ জন ইসরায়েল ছেড়েছিলেন।

Middle Post Content 3

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে চিকিৎসক, পিএইচডিধারী, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং উচ্চ আয়ের পেশাজীবীদের দেশ ছাড়ার প্রবণতাও বেড়েছে।

Middle Post Content 1

ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, ইসরায়েলের অর্থনীতি উচ্চ দক্ষতাসম্পন্ন মানবসম্পদ, বিশেষ করে প্রযুক্তি জ্ঞানভিত্তিক শিল্পের ওপর অনেকাংশে নির্ভরশীল। ফলে দক্ষ জনশক্তির দেশত্যাগ দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

Middle Post Content 1

গবেষণাটি এমন এক সময়ে প্রকাশিত হয়েছে, যখন ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান যুদ্ধের পাশাপাশি লেবানন, সিরিয়া, ইয়েমেন ইরানেও ইসরায়েলের সামরিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

Middle Post Content 1

ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, গাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৯৬৬ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। সরকারি হিসাব অনুযায়ী, দেশটির বর্তমান জনসংখ্যা এক কোটির বেশি।

Middle Post Content 1

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট, ইয়েদিওথ আহরোনোথ (তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষণার বরাত)

বিষয় : আন্তর্জাতিক ইসরায়েল অভিবাসন তেল আবিব Israel Migration MiddleEast HumanCapital

Post Ads 5

আপনার মতামত লিখুন

Post Ads 6
Post Ads 10
360 News

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

তিন বছরে প্রায় ২ লাখ ৭০ হাজার মানুষ ইসরায়েল ছেড়েছেন

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

গত তিন বছরে প্রায় লাখ ৭০ হাজার মানুষ দীর্ঘমেয়াদে ইসরায়েল ছেড়েছেন। ২০২৩ সাল থেকে শুরু হওয়া এই প্রবণতা ২০২৪ সালে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় বলে জানিয়েছে ইসরায়েলের প্রভাবশালী দৈনিক ইয়েদিওথ আহরোনোথ

তেল আবিব বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণার বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে মোট লাখ ৬৯ হাজারের বেশি মানুষ অন্তত তিন মাস বা তার বেশি সময়ের জন্য ইসরায়েল ত্যাগ করেছেন।

গবেষণার তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ৮৬ হাজার ৫০৯ জন, ২০২৪ সালে ৯১ হাজার ৪৯৯ জন এবং ২০২৫ সালে ৯০ হাজার ৯২২ জন দীর্ঘ সময়ের জন্য দেশ ছেড়েছেন।

গবেষণায় বলা হয়েছে, সাম্প্রতিক তিন বছরে বছরে গড়ে প্রায় ৯০ হাজার মানুষ ইসরায়েল ছেড়েছেন। যেখানে ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত এই গড় ছিল প্রায় ৬০ হাজার। এর আগে ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে মোট লাখ ৮৩ হাজার ২১৯ জন ইসরায়েল ছেড়েছিলেন।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে চিকিৎসক, পিএইচডিধারী, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং উচ্চ আয়ের পেশাজীবীদের দেশ ছাড়ার প্রবণতাও বেড়েছে।

ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, ইসরায়েলের অর্থনীতি উচ্চ দক্ষতাসম্পন্ন মানবসম্পদ, বিশেষ করে প্রযুক্তি জ্ঞানভিত্তিক শিল্পের ওপর অনেকাংশে নির্ভরশীল। ফলে দক্ষ জনশক্তির দেশত্যাগ দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

গবেষণাটি এমন এক সময়ে প্রকাশিত হয়েছে, যখন ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান যুদ্ধের পাশাপাশি লেবানন, সিরিয়া, ইয়েমেন ইরানেও ইসরায়েলের সামরিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, গাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৯৬৬ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। সরকারি হিসাব অনুযায়ী, দেশটির বর্তমান জনসংখ্যা এক কোটির বেশি।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট, ইয়েদিওথ আহরোনোথ (তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষণার বরাত)

360 News

কপিরাইট © ২০২৬ 360 News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x