360 News
Post Ads 1
Post Ads 2

আন্তর্জাতিক

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা, রাশিয়ার প্রতি সমর্থনের প্রতিশ্রুতি কিমের

Post Ads 3
ছবি: সংগ্রহ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। শুভেচ্ছা বার্তায় তিনি রাশিয়ার প্রতি উত্তর কোরিয়ার অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন।

কিম বলেছেন, দুই দেশের ‘ব্যাপক কৌশলগত অংশীদারত্বের’ আওতায় রাশিয়ার সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারিত করবে পিয়ংইয়ং। রাশিয়ার সার্বভৌমত্ব, নিরাপত্তা স্বার্থ ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার ‘ন্যায়সংগত যুদ্ধ’ বিজয়ের মধ্য দিয়ে শেষ হবে বলেও তিনি বিশ্বাস করেন।

Middle Post Content 1

তবে কিমের বার্তায় রাশিয়ার ইউক্রেন যুদ্ধের কথা সরাসরি উল্লেখ করা হয়নি।

Middle Post Content 2

ইউক্রেন ও দক্ষিণ কোরিয়ার হিসাব অনুযায়ী, ২০২৪ সাল থেকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সহায়তা করতে উত্তর কোরিয়া আনুমানিক ১৪ হাজার থেকে ১৫ হাজার সেনা পাঠিয়েছে।

Middle Post Content 3

২০২৪ সালের জুনে পুতিন ও কিমের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর থেকে উত্তর কোরিয়া ও রাশিয়ার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে।

Middle Post Content 1

এদিকে তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি ও সামরিক সহায়তার সমালোচনা করেছে উত্তর কোরিয়া। ওয়াশিংটন তাইওয়ান প্রণালিতে উত্তেজনা উসকে দিচ্ছে বলেও অভিযোগ করেছে পিয়ংইয়ং।

Middle Post Content 1

সূত্র: রয়টার্স

বিষয় : রাশিয়া উত্তর কোরিয়া ভ্লাদিমির পুতিন কিম জং উন ইউক্রেন যুদ্ধ

Post Ads 5

আপনার মতামত লিখুন

Post Ads 6
Post Ads 10
360 News

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা, রাশিয়ার প্রতি সমর্থনের প্রতিশ্রুতি কিমের

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। শুভেচ্ছা বার্তায় তিনি রাশিয়ার প্রতি উত্তর কোরিয়ার অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন।

কিম বলেছেন, দুই দেশের ‘ব্যাপক কৌশলগত অংশীদারত্বের’ আওতায় রাশিয়ার সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারিত করবে পিয়ংইয়ং। রাশিয়ার সার্বভৌমত্ব, নিরাপত্তা স্বার্থ ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার ‘ন্যায়সংগত যুদ্ধ’ বিজয়ের মধ্য দিয়ে শেষ হবে বলেও তিনি বিশ্বাস করেন।

তবে কিমের বার্তায় রাশিয়ার ইউক্রেন যুদ্ধের কথা সরাসরি উল্লেখ করা হয়নি।

ইউক্রেন ও দক্ষিণ কোরিয়ার হিসাব অনুযায়ী, ২০২৪ সাল থেকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সহায়তা করতে উত্তর কোরিয়া আনুমানিক ১৪ হাজার থেকে ১৫ হাজার সেনা পাঠিয়েছে।

২০২৪ সালের জুনে পুতিন ও কিমের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর থেকে উত্তর কোরিয়া ও রাশিয়ার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে।

এদিকে তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি ও সামরিক সহায়তার সমালোচনা করেছে উত্তর কোরিয়া। ওয়াশিংটন তাইওয়ান প্রণালিতে উত্তেজনা উসকে দিচ্ছে বলেও অভিযোগ করেছে পিয়ংইয়ং।

সূত্র: রয়টার্স

360 News

কপিরাইট © ২০২৬ 360 News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x