360 News
Post Ads 1
Post Ads 2

রাজনীতি

দেশের সংকট মোকাবিলা করে এগোতে হবে: গোলাম পরওয়ার

Post Ads 3
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংগঠন পরিচালনা দেশের সংকট মোকাবিলায় জামায়াতকে নানা ধরনের অভ্যন্তরীণ বাহ্যিক চ্যালেঞ্জ মোকাবিলা করে এগোতে হচ্ছে। এসব পরিস্থিতিতে দায়িত্বশীলদের গঠনমূলক কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

রংপুর-দিনাজপুর অঞ্চলের তিন দিনব্যাপী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নীলফামারীর সৈয়দপুরে স্থানীয় একটি মিলনায়তনে শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।

Middle Post Content 1

গোলাম পরওয়ার বলেন, দায়িত্বশীলদের সর্বাগ্রে আল্লাহর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে হবে। একই সঙ্গে জ্ঞান প্রজ্ঞায় নিজেদের সমৃদ্ধ করার পাশাপাশি আদর্শের চর্চা আচরণের মাধ্যমে নেতৃত্বের গ্রহণযোগ্যতা বাড়াতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও সবাইকে সতর্ক দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন তিনি।

Middle Post Content 2

শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম।

Middle Post Content 3

১১ দলের কর্মসূচি বাস্তবায়নে সমন্বয়ের আহ্বান

১১ দলীয় ঐক্যের কর্মসূচির প্রসঙ্গ তুলে গোলাম পরওয়ার বলেন, বর্তমান সরকার ৭০ শতাংশ মানুষের গণভোটের রায় বাস্তবায়নে অনাগ্রহ দেখাচ্ছে। এর প্রতিবাদ এবং জনগণের দাবি বাস্তবায়নে ১১ দল রোডমার্চসহ নভেম্বরে ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে।

Middle Post Content 1

এসব কর্মসূচি সফল করতে স্থানীয় পর্যায়ে ১১ দলের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

Middle Post Content 1

তিনি বলেন, কর্মসূচিগুলো পালনের মাধ্যমে গণতান্ত্রিক সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে দুর্নীতি ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে।

Middle Post Content 1

জনকল্যাণকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান

জামায়াতের এই নেতা বলেন, মানুষের সমস্যা উপলব্ধি করে জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। মতপার্থক্য মোকাবিলায় সহনশীলতা হিকমত অবলম্বন করতে হবে।

Middle Post Content 1

সংগঠনের দায়িত্ব পালনের পাশাপাশি পরিবারের সুরক্ষা পরিবার গঠনের প্রতিও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। নেতৃবৃন্দকে নিয়মিত আত্মজিজ্ঞাসার মাধ্যমে নিজেদের দায়িত্ব পালনের জন্য প্রস্তুত গ্রহণযোগ্য হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।

Middle Post Content 1

ধৈর্য সতর্কতার সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, দায়িত্বশীলদের নিজেদের আচরণ কর্মকাণ্ডের মাধ্যমে নেতৃত্বের গ্রহণযোগ্যতা ধরে রাখতে হবে।

Middle Post Content 1

শিক্ষাশিবিরে বিষয়ভিত্তিক আলোচনা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সহকারী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এমপি এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবেক কেন্দ্রীয় শিবির সভাপতি মো. দেলোয়ার হোসেন।

Middle Post Content 1

তিন দিনব্যাপী শিক্ষাশিবিরটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অঞ্চল টিমের সদস্য মাওলানা আব্দুল হাকিম।

বিষয় : রাজনীতি জামায়াতে_ইসলামী গোলাম_পরওয়ার শিক্ষাশিবির

Post Ads 5

আপনার মতামত লিখুন

Post Ads 6
Post Ads 10
360 News

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

দেশের সংকট মোকাবিলা করে এগোতে হবে: গোলাম পরওয়ার

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংগঠন পরিচালনা দেশের সংকট মোকাবিলায় জামায়াতকে নানা ধরনের অভ্যন্তরীণ বাহ্যিক চ্যালেঞ্জ মোকাবিলা করে এগোতে হচ্ছে। এসব পরিস্থিতিতে দায়িত্বশীলদের গঠনমূলক কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

রংপুর-দিনাজপুর অঞ্চলের তিন দিনব্যাপী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নীলফামারীর সৈয়দপুরে স্থানীয় একটি মিলনায়তনে শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।

গোলাম পরওয়ার বলেন, দায়িত্বশীলদের সর্বাগ্রে আল্লাহর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে হবে। একই সঙ্গে জ্ঞান প্রজ্ঞায় নিজেদের সমৃদ্ধ করার পাশাপাশি আদর্শের চর্চা আচরণের মাধ্যমে নেতৃত্বের গ্রহণযোগ্যতা বাড়াতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও সবাইকে সতর্ক দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন তিনি।

শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম।

১১ দলের কর্মসূচি বাস্তবায়নে সমন্বয়ের আহ্বান

১১ দলীয় ঐক্যের কর্মসূচির প্রসঙ্গ তুলে গোলাম পরওয়ার বলেন, বর্তমান সরকার ৭০ শতাংশ মানুষের গণভোটের রায় বাস্তবায়নে অনাগ্রহ দেখাচ্ছে। এর প্রতিবাদ এবং জনগণের দাবি বাস্তবায়নে ১১ দল রোডমার্চসহ নভেম্বরে ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে।

এসব কর্মসূচি সফল করতে স্থানীয় পর্যায়ে ১১ দলের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, কর্মসূচিগুলো পালনের মাধ্যমে গণতান্ত্রিক সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে দুর্নীতি ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে।

জনকল্যাণকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান

জামায়াতের এই নেতা বলেন, মানুষের সমস্যা উপলব্ধি করে জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। মতপার্থক্য মোকাবিলায় সহনশীলতা হিকমত অবলম্বন করতে হবে।

সংগঠনের দায়িত্ব পালনের পাশাপাশি পরিবারের সুরক্ষা পরিবার গঠনের প্রতিও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। নেতৃবৃন্দকে নিয়মিত আত্মজিজ্ঞাসার মাধ্যমে নিজেদের দায়িত্ব পালনের জন্য প্রস্তুত গ্রহণযোগ্য হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।

ধৈর্য সতর্কতার সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, দায়িত্বশীলদের নিজেদের আচরণ কর্মকাণ্ডের মাধ্যমে নেতৃত্বের গ্রহণযোগ্যতা ধরে রাখতে হবে।

শিক্ষাশিবিরে বিষয়ভিত্তিক আলোচনা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সহকারী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এমপি এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবেক কেন্দ্রীয় শিবির সভাপতি মো. দেলোয়ার হোসেন।

তিন দিনব্যাপী শিক্ষাশিবিরটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অঞ্চল টিমের সদস্য মাওলানা আব্দুল হাকিম।

360 News

কপিরাইট © ২০২৬ 360 News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x