মঙ্গলবার
দুপুরে সালথা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে
এ দাবি করেন এস
এম মঞ্জুরুল ইসলাম। তিনি ইসলামী আন্দোলন
বাংলাদেশের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়ন শাখার সভাপতি।
সংবাদ
সম্মেলনে মঞ্জুরুল ইসলাম বলেন, সম্প্রতি ঘোষিত সালথা উপজেলা যুবলীগের কমিটিতে ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে তাঁর নাম উল্লেখ
করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
তিনি
বলেন, ‘আমি কখনোই ওই
পদ গ্রহণ করিনি এবং এ বিষয়ে
কারও সঙ্গে কোনো ধরনের আলোচনাও
হয়নি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা এর
কোনো অঙ্গসংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে অতীতে আমার কোনো সম্পৃক্ততা
ছিল না, ভবিষ্যতেও থাকবে
না।
মঞ্জুরুল
ইসলাম আরও বলেন, দীর্ঘদিন
ধরে তিনি ইসলামী আন্দোলন
বাংলাদেশের রাজনীতির সঙ্গে যুক্ত। জীবনের শেষ দিন পর্যন্ত
এ দলের আদর্শের সঙ্গে
থাকতে চান তিনি।
যুবলীগের
কমিটিতে তাঁর নাম অন্তর্ভুক্ত
করার মাধ্যমে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে বলে
অভিযোগ করেন তিনি। নিজের
রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতেই সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন বলে জানান মঞ্জুরুল
ইসলাম।
সংবাদ
সম্মেলনে সংশ্লিষ্ট কমিটিতে তাঁর নাম ভুলবশত
বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে কি
না, তা খতিয়ে দেখার
আহ্বান জানান তিনি। পাশাপাশি এ বিষয়ে বিভ্রান্তি
না ছড়ানোর অনুরোধ করেন।
এ
সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতাকর্মী এবং বিভিন্ন প্রিন্ট
ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বক্তব্য জানতে ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু ও যুগ্ম আহ্বায়ক খান মো. শাহ সুলতান রাহাতের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন