360 News
Post Ads 1
Post Ads 2

সরক দূর্ঘটনা

পাটগ্রামে ট্রাকের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৭

Post Ads 3
ছবি: সংগ্রহ

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। সোমবার সকালে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বুড়িমারী স্থলবন্দর এলাকা থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। ঘুন্টি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বুড়িমারী স্থলবন্দরের দিকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়।

Middle Post Content 1

সংঘর্ষের পর ট্রাকটি অটোরিকশাটিকে চাপা দিয়ে সড়কের পাশের একটি দোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহত হন আরও অন্তত সাতজন।

Middle Post Content 2

খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাকীন নামের আরও একজনের মৃত্যু হয়। ফলে দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ায় তিনজনে।

Middle Post Content 3

আহত সাতজনের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুইজন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

Middle Post Content 1

তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের পূর্ণাঙ্গ পরিচয় জানা যায়নি। তবে পুলিশ ও স্থানীয় সূত্রের ধারণা, তাঁরা সবাই পাটগ্রাম উপজেলার স্থানীয় বাসিন্দা।

Middle Post Content 1

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তিনজন নিহত ও সাতজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। ট্রাকটি জব্দ এবং চালককে আটক করার চেষ্টা চলছে।

বিষয় : সড়ক দুর্ঘটনা লালমনিরহাট পাটগ্রাম ট্রাক-অটোরিকশা সংঘর্ষ

Post Ads 5

আপনার মতামত লিখুন

Post Ads 6
Post Ads 10
360 News

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

পাটগ্রামে ট্রাকের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৭

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। সোমবার সকালে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বুড়িমারী স্থলবন্দর এলাকা থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। ঘুন্টি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বুড়িমারী স্থলবন্দরের দিকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষের পর ট্রাকটি অটোরিকশাটিকে চাপা দিয়ে সড়কের পাশের একটি দোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহত হন আরও অন্তত সাতজন।

খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাকীন নামের আরও একজনের মৃত্যু হয়। ফলে দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ায় তিনজনে।

আহত সাতজনের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুইজন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের পূর্ণাঙ্গ পরিচয় জানা যায়নি। তবে পুলিশ ও স্থানীয় সূত্রের ধারণা, তাঁরা সবাই পাটগ্রাম উপজেলার স্থানীয় বাসিন্দা।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তিনজন নিহত ও সাতজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। ট্রাকটি জব্দ এবং চালককে আটক করার চেষ্টা চলছে।

360 News

কপিরাইট © ২০২৬ 360 News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x