360 News
Post Ads 1
Post Ads 2

সারাদেশ

ঈশ্বরদীতে বাস-এলপিজি ট্যাঙ্কার সংঘর্ষ, আহত ১৫

Post Ads 3
ছবি: সংগ্রহ

পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাস এলপিজিবাহী ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘটনায় কেউ নিহত হননি।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার সাহাপুর ইউনিয়নের নতুনহাট গোলচত্বর এলাকায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবাসিক এলাকা গ্রিনসিটির কাছে দুর্ঘটনা ঘটে।

Middle Post Content 1

পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়ার শৈলকূপা থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল গ্রিন এক্সপ্রেসের একটি বাস। বাসটি নতুনহাট গোলচত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি এলপিজিবাহী ট্যাঙ্কারের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ট্যাঙ্কারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

Middle Post Content 2

দুর্ঘটনায় বাসের ছয় নারী নয় পুরুষ যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

Middle Post Content 3

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন পাল বলেন, দুর্ঘটনায় আহত ১৫ জনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Middle Post Content 1

এদিকে দুর্ঘটনার পর এলপিজিবাহী ট্যাঙ্কারের চালক সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

Middle Post Content 1

গ্রিন এক্সপ্রেসের বাসচালক রুবেল হোসেন বলেন, কুষ্টিয়ার শৈলকূপা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন তিনি। নতুনহাট গোলচত্বরে পৌঁছালে বিপরীত লেন থেকে আসা একটি এলপিজিবাহী ট্যাঙ্কারের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কয়েকজন যাত্রী আহত হন। তবে কেউ নিহত হননি।

Middle Post Content 1

পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. নান্নু খান বলেন, সকালে বাস এলপিজিবাহী ট্যাঙ্কারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে জানা গেছে, ট্যাঙ্কারটি ভুল লেনে থাকায় দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Middle Post Content 1

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর ট্যাঙ্কারের চালক সহকারী পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত বাস ট্যাঙ্কার দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিষয় : পাবনা ঈশ্বরদী সড়ক দুর্ঘটনা এলপিজি_ট্যাঙ্কার আহত রূপপুর

Post Ads 5

আপনার মতামত লিখুন

Post Ads 6
Post Ads 10
360 News

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

ঈশ্বরদীতে বাস-এলপিজি ট্যাঙ্কার সংঘর্ষ, আহত ১৫

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাস এলপিজিবাহী ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘটনায় কেউ নিহত হননি।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার সাহাপুর ইউনিয়নের নতুনহাট গোলচত্বর এলাকায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবাসিক এলাকা গ্রিনসিটির কাছে দুর্ঘটনা ঘটে।

পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়ার শৈলকূপা থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল গ্রিন এক্সপ্রেসের একটি বাস। বাসটি নতুনহাট গোলচত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি এলপিজিবাহী ট্যাঙ্কারের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ট্যাঙ্কারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় বাসের ছয় নারী নয় পুরুষ যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন পাল বলেন, দুর্ঘটনায় আহত ১৫ জনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে দুর্ঘটনার পর এলপিজিবাহী ট্যাঙ্কারের চালক সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

গ্রিন এক্সপ্রেসের বাসচালক রুবেল হোসেন বলেন, কুষ্টিয়ার শৈলকূপা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন তিনি। নতুনহাট গোলচত্বরে পৌঁছালে বিপরীত লেন থেকে আসা একটি এলপিজিবাহী ট্যাঙ্কারের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কয়েকজন যাত্রী আহত হন। তবে কেউ নিহত হননি।

পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. নান্নু খান বলেন, সকালে বাস এলপিজিবাহী ট্যাঙ্কারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে জানা গেছে, ট্যাঙ্কারটি ভুল লেনে থাকায় দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর ট্যাঙ্কারের চালক সহকারী পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত বাস ট্যাঙ্কার দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

360 News

কপিরাইট © ২০২৬ 360 News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x