360 News
Post Ads 1
Post Ads 2

সারাদেশ

ঘুষ নেওয়ায় বাঁশখালীর এসআই ক্লোজড

ঘুষ নেওয়ায় বাঁশখালীর এসআই ক্লোজড
Post Ads 3
রামদাস হাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সুমন কবির মৃধা

চট্টগ্রামের বাঁশখালীতে এক ক্ষুদ্র খামারির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে রামদাস হাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সুমন কবির মৃধাকে ক্লোজড করা হয়েছে। শুক্রবার তাঁকে চট্টগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মাহমুদুল হাসান। তিনি বলেন, রামদাস হাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুমন কবির মৃধাকে পুলিশ সুপার চট্টগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করেছেন। তাঁর বিষয়ে দু-এক দিনের মধ্যে পুলিশ সুপারের পক্ষ থেকে তদন্ত করা হতে পারে।

Middle Post Content 1

পুলিশ সূত্র জানায়, ক্লোজড হওয়ার পর এসআই সুমন কবির মৃধা বাঁশখালী থেকে চট্টগ্রাম পুলিশ লাইনে যোগদানের জন্য চলে গেছেন।

Middle Post Content 2

ঘুষের অভিযোগের সূত্রপাত একটি চুরির মামলার তদন্তকে কেন্দ্র করে। বাঁশখালীর চন্দ্রপুর গ্রামের বরপুরা এলাকায় নুরুল আলমের মালিকানাধীনজামশেদ এক্সপ্রেস ডেইরি অ্যান্ড এগ্রো ফার্মেগত জুলাই দিবাগত রাতে চুরির ঘটনা ঘটে।

Middle Post Content 3

ঘটনায় খামারি নুরুল আলম বাদী হয়ে গত ২৬ জুলাই বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন। পরে মামলাটির তদন্তভার দেওয়া হয় রামদাস হাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুমন কবির মৃধাকে।

Middle Post Content 1

মামলার বাদী নুরুল আলমের অভিযোগ, মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার বিনিময়ে তাঁর কাছে ঘুষ দাবি করেন তদন্ত কর্মকর্তা সুমন কবির মৃধা। একপর্যায়ে তাঁর কাছ থেকে ঘুষ নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

Middle Post Content 1

অভিযোগটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসার পর পুলিশ সুপারের নির্দেশে এসআই সুমন কবির মৃধাকে বাঁশখালী থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

Middle Post Content 1

অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, অভিযোগের বিষয়ে পরবর্তী সময়ে তদন্ত বা অনুসন্ধান করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : চট্টগ্রাম বাঁশখালী এসআই সুমন কবির মৃধা পুলিশ তদন্ত

Post Ads 5

আপনার মতামত লিখুন

Post Ads 6
Post Ads 10
360 News

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঘুষ নেওয়ায় বাঁশখালীর এসআই ক্লোজড

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রামের বাঁশখালীতে এক ক্ষুদ্র খামারির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে রামদাস হাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সুমন কবির মৃধাকে ক্লোজড করা হয়েছে। শুক্রবার তাঁকে চট্টগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মাহমুদুল হাসান। তিনি বলেন, রামদাস হাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুমন কবির মৃধাকে পুলিশ সুপার চট্টগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করেছেন। তাঁর বিষয়ে দু-এক দিনের মধ্যে পুলিশ সুপারের পক্ষ থেকে তদন্ত করা হতে পারে।

পুলিশ সূত্র জানায়, ক্লোজড হওয়ার পর এসআই সুমন কবির মৃধা বাঁশখালী থেকে চট্টগ্রাম পুলিশ লাইনে যোগদানের জন্য চলে গেছেন।

ঘুষের অভিযোগের সূত্রপাত একটি চুরির মামলার তদন্তকে কেন্দ্র করে। বাঁশখালীর চন্দ্রপুর গ্রামের বরপুরা এলাকায় নুরুল আলমের মালিকানাধীনজামশেদ এক্সপ্রেস ডেইরি অ্যান্ড এগ্রো ফার্মেগত জুলাই দিবাগত রাতে চুরির ঘটনা ঘটে।

ঘটনায় খামারি নুরুল আলম বাদী হয়ে গত ২৬ জুলাই বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন। পরে মামলাটির তদন্তভার দেওয়া হয় রামদাস হাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুমন কবির মৃধাকে।

মামলার বাদী নুরুল আলমের অভিযোগ, মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার বিনিময়ে তাঁর কাছে ঘুষ দাবি করেন তদন্ত কর্মকর্তা সুমন কবির মৃধা। একপর্যায়ে তাঁর কাছ থেকে ঘুষ নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

অভিযোগটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসার পর পুলিশ সুপারের নির্দেশে এসআই সুমন কবির মৃধাকে বাঁশখালী থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, অভিযোগের বিষয়ে পরবর্তী সময়ে তদন্ত বা অনুসন্ধান করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

360 News

কপিরাইট © ২০২৬ 360 News । সর্বস্বত্ব সংরক্ষিত
ঘুষ নেওয়ায় বাঁশখালীর এসআই ক্লোজড
0:00 0:00
1.0x