360 News
Post Ads 1
Post Ads 2

সারাদেশ

মাছটি ৫০ হাজার ৬০০ টাকায় বিক্রি

পদ্মায় ধরা ২২ কেজির কাতল, ভিডিও কলে বিক্রি অর্ধলাখ টাকায়

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পদ্মায় ধরা ২২ কেজির কাতল, ভিডিও কলে বিক্রি অর্ধলাখ টাকায়
Post Ads 3

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়েছে ২২ কেজি ওজনের একটি বড় কাতল মাছ। পরে দৌলতদিয়া ঘাটের একটি আড়ত থেকে ভিডিও কলের মাধ্যমে রাজশাহীর এক ব্যবসায়ীর কাছে মাছটি ৫০ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হয়েছে। বড় আকৃতির মাছটি দেখতে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।

Middle Post Content 1

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে পাংশা উপজেলার জেলে জহুরুল হালদারের জালে পদ্মা-যমুনার মোহনা এলাকায় মাছটি ধরা পড়ে। পরে সেটি দৌলতদিয়া ঘাট বাজারে মাছ ব্যবসায়ী রেজাউল মণ্ডলের আড়তে নেওয়া হয়। সেখানে ডিজিটাল ওজনযন্ত্রে মাছটির ওজন ২২ কেজি পাওয়া যায়।

Middle Post Content 2

আড়তে উন্মুক্ত নিলামে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. সম্রাট শাহজাহান শেখ সর্বোচ্চ দরদাতা হিসেবে প্রতি কেজি ২ হাজার ১০০ টাকা দরে মোট ৪৬ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেন।

Middle Post Content 3

পরে আধুনিক প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন এলাকার ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করেন তিনি। ভিডিও কলের মাধ্যমে রাজশাহীর এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজি ২ হাজার ৩০০ টাকা দরে মোট ৫০ হাজার ৬০০ টাকায় মাছটি বিক্রি করেন। এতে তাঁর ৪ হাজার ৪০০ টাকা লাভ হয়েছে বলে জানান তিনি।

Middle Post Content 1

সম্রাট শাহজাহান শেখ বলেন, পদ্মার বড় আকারের কাতল মাছের বাজারে সব সময়ই ভালো চাহিদা থাকে। ভালো দাম পাওয়ার আশায় বড় মাছ কিনে দ্রুত বিক্রির চেষ্টা করা হয়। অনলাইন যোগাযোগব্যবস্থা চালু হওয়ায় এখন দেশের বিভিন্ন এলাকার ক্রেতার কাছে সহজেই মাছ বিক্রি করা সম্ভব হচ্ছে।

Middle Post Content 1

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, ইলিশ আহরণে মৌসুমি নিষেধাজ্ঞা চলায় বর্তমানে নদীতে অন্যান্য প্রজাতির মাছের উৎপাদন বেড়েছে। এ কারণে কাতল, ঢাই, বোয়াল, রুই ও বাগাড়সহ বড় আকারের মাছ বেশি ধরা পড়ছে। নদীতে স্থায়ী অভয়াশ্রম গড়ে তোলা গেলে ভবিষ্যতে আরও বড় আকারের মাছ পাওয়া সম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেন।

Middle Post Content 1

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, পদ্মা নদীতে মাঝেমধ্যে বড় মাছ ধরা পড়লেও এত বড় কাতল সচরাচর দেখা যায় না। এ কারণে মাছটি দেখতে দৌলতদিয়া ঘাট বাজারে উৎসুক মানুষের ভিড় জমে।

Middle Post Content 1

সূত্র: গোয়ালন্দ উপজেলা মৎস্য বিভাগ, দৌলতদিয়া ঘাট মাছ আড়তের ব্যবসায়ী ও স্থানীয় সূত্র।

বিষয় : রাজবাড়ী পদ্মা নদী কাতল মাছ ব্যবসায়ী

Post Ads 5

আপনার মতামত লিখুন

Post Ads 6
Post Ads 10
360 News

বুধবার, ২২ জুলাই ২০২৬

পদ্মায় ধরা ২২ কেজির কাতল, ভিডিও কলে বিক্রি অর্ধলাখ টাকায়

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়েছে ২২ কেজি ওজনের একটি বড় কাতল মাছ। পরে দৌলতদিয়া ঘাটের একটি আড়ত থেকে ভিডিও কলের মাধ্যমে রাজশাহীর এক ব্যবসায়ীর কাছে মাছটি ৫০ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হয়েছে। বড় আকৃতির মাছটি দেখতে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে পাংশা উপজেলার জেলে জহুরুল হালদারের জালে পদ্মা-যমুনার মোহনা এলাকায় মাছটি ধরা পড়ে। পরে সেটি দৌলতদিয়া ঘাট বাজারে মাছ ব্যবসায়ী রেজাউল মণ্ডলের আড়তে নেওয়া হয়। সেখানে ডিজিটাল ওজনযন্ত্রে মাছটির ওজন ২২ কেজি পাওয়া যায়।

আড়তে উন্মুক্ত নিলামে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. সম্রাট শাহজাহান শেখ সর্বোচ্চ দরদাতা হিসেবে প্রতি কেজি ২ হাজার ১০০ টাকা দরে মোট ৪৬ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেন।

পরে আধুনিক প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন এলাকার ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করেন তিনি। ভিডিও কলের মাধ্যমে রাজশাহীর এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজি ২ হাজার ৩০০ টাকা দরে মোট ৫০ হাজার ৬০০ টাকায় মাছটি বিক্রি করেন। এতে তাঁর ৪ হাজার ৪০০ টাকা লাভ হয়েছে বলে জানান তিনি।

সম্রাট শাহজাহান শেখ বলেন, পদ্মার বড় আকারের কাতল মাছের বাজারে সব সময়ই ভালো চাহিদা থাকে। ভালো দাম পাওয়ার আশায় বড় মাছ কিনে দ্রুত বিক্রির চেষ্টা করা হয়। অনলাইন যোগাযোগব্যবস্থা চালু হওয়ায় এখন দেশের বিভিন্ন এলাকার ক্রেতার কাছে সহজেই মাছ বিক্রি করা সম্ভব হচ্ছে।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, ইলিশ আহরণে মৌসুমি নিষেধাজ্ঞা চলায় বর্তমানে নদীতে অন্যান্য প্রজাতির মাছের উৎপাদন বেড়েছে। এ কারণে কাতল, ঢাই, বোয়াল, রুই ও বাগাড়সহ বড় আকারের মাছ বেশি ধরা পড়ছে। নদীতে স্থায়ী অভয়াশ্রম গড়ে তোলা গেলে ভবিষ্যতে আরও বড় আকারের মাছ পাওয়া সম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, পদ্মা নদীতে মাঝেমধ্যে বড় মাছ ধরা পড়লেও এত বড় কাতল সচরাচর দেখা যায় না। এ কারণে মাছটি দেখতে দৌলতদিয়া ঘাট বাজারে উৎসুক মানুষের ভিড় জমে।

সূত্র: গোয়ালন্দ উপজেলা মৎস্য বিভাগ, দৌলতদিয়া ঘাট মাছ আড়তের ব্যবসায়ী ও স্থানীয় সূত্র।

360 News

কপিরাইট © ২০২৬ 360 News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x