360 News
Post Ads 1
Post Ads 2

সারাদেশ

হামলায় আহত হয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা

বেলাবোতে মাদ্রাসায় হামলা-ভাঙচুর

বেলাবোতে মাদ্রাসায় হামলা-ভাঙচুর
Post Ads 3
প্রতীকী ছবি

নরসিংদীর বেলাবো উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার খাসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ-সংলগ্ন মুহম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর লুটপাটের অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩১ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন মাদ্রাসার প্রধান শিক্ষক মসজিদের সাবেক ইমাম মো. মুজাহিদুর রহমান। তবে অভিযোগ অস্বীকার করেছেন মসজিদ কমিটির সভাপতি, বর্তমান ইমাম স্থানীয় কয়েকজন বাসিন্দা।

Middle Post Content 1

মুজাহিদুর রহমানের অভিযোগ, ২০১৭ সাল থেকে তিনি মসজিদ, এতিমখানা মাদ্রাসার দায়িত্বে ছিলেন। চলতি বছরের রমজান মাসে তাকে মসজিদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পরে মসজিদের নামে ভাড়া করা একটি টিনের ঘরে তিনি মাদ্রাসার কার্যক্রম চালিয়ে আসছিলেন।

Middle Post Content 2

তিনি বলেন, “৩১ জুলাই জুমার নামাজের পর কয়েকজন ব্যক্তি মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে হামলা চালায়। সময় স্থাপনা ভাঙচুর, মালামাল লুটপাট এবং রান্না করা খাবার নষ্ট করা হয়। হামলায় কয়েকজন আহত হয়েছেন।

Middle Post Content 3

মুজাহিদুর রহমান আরও দাবি করেন, তারা প্রাণনাশের হুমকিতে রয়েছেন এবং ঘটনার সুষ্ঠু বিচার চান।

Middle Post Content 1

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মসজিদ কমিটির সভাপতি আফজাল মিয়া। তিনি বলেন, পাঁচ মাস আগে মুজাহিদুর রহমানকে মসজিদ মাদ্রাসার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর তিনি মসজিদের নামে ভাড়া করা একটি ঘরে অবস্থান নিয়ে চারজন শিক্ষার্থী নিয়ে কার্যক্রম চালাচ্ছিলেন।

Middle Post Content 1

আফজাল মিয়ার দাবি, ভাড়া করা জায়গার মেয়াদ শেষ হওয়ার পরও তিনি স্থানটি ছাড়ছিলেন না। মসজিদ জায়গা দখলের উদ্দেশ্যে এবং কমিটির সদস্যদের ফাঁসাতে ধরনের অভিযোগ করা হয়েছে। ঘটনার দিন তারা সিলেটে ছিলেন বলেও দাবি করেন তিনি।

Middle Post Content 1

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, মাদ্রাসা ভাঙচুরের অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : নরসিংদী স্থানীয় সংঘাত আইনশৃঙ্খলা মাদ্রাসা বেলাবো হামলা

Post Ads 5

আপনার মতামত লিখুন

Post Ads 6
Post Ads 10
360 News

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

বেলাবোতে মাদ্রাসায় হামলা-ভাঙচুর

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

নরসিংদীর বেলাবো উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার খাসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ-সংলগ্ন মুহম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর লুটপাটের অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩১ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন মাদ্রাসার প্রধান শিক্ষক মসজিদের সাবেক ইমাম মো. মুজাহিদুর রহমান। তবে অভিযোগ অস্বীকার করেছেন মসজিদ কমিটির সভাপতি, বর্তমান ইমাম স্থানীয় কয়েকজন বাসিন্দা।

মুজাহিদুর রহমানের অভিযোগ, ২০১৭ সাল থেকে তিনি মসজিদ, এতিমখানা মাদ্রাসার দায়িত্বে ছিলেন। চলতি বছরের রমজান মাসে তাকে মসজিদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পরে মসজিদের নামে ভাড়া করা একটি টিনের ঘরে তিনি মাদ্রাসার কার্যক্রম চালিয়ে আসছিলেন।

তিনি বলেন, “৩১ জুলাই জুমার নামাজের পর কয়েকজন ব্যক্তি মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে হামলা চালায়। সময় স্থাপনা ভাঙচুর, মালামাল লুটপাট এবং রান্না করা খাবার নষ্ট করা হয়। হামলায় কয়েকজন আহত হয়েছেন।

মুজাহিদুর রহমান আরও দাবি করেন, তারা প্রাণনাশের হুমকিতে রয়েছেন এবং ঘটনার সুষ্ঠু বিচার চান।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মসজিদ কমিটির সভাপতি আফজাল মিয়া। তিনি বলেন, পাঁচ মাস আগে মুজাহিদুর রহমানকে মসজিদ মাদ্রাসার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর তিনি মসজিদের নামে ভাড়া করা একটি ঘরে অবস্থান নিয়ে চারজন শিক্ষার্থী নিয়ে কার্যক্রম চালাচ্ছিলেন।

আফজাল মিয়ার দাবি, ভাড়া করা জায়গার মেয়াদ শেষ হওয়ার পরও তিনি স্থানটি ছাড়ছিলেন না। মসজিদ জায়গা দখলের উদ্দেশ্যে এবং কমিটির সদস্যদের ফাঁসাতে ধরনের অভিযোগ করা হয়েছে। ঘটনার দিন তারা সিলেটে ছিলেন বলেও দাবি করেন তিনি।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, মাদ্রাসা ভাঙচুরের অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

360 News

কপিরাইট © ২০২৬ 360 News । সর্বস্বত্ব সংরক্ষিত
বেলাবোতে মাদ্রাসায় হামলা-ভাঙচুর
0:00 0:00
1.0x