বুধবার বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১২
বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ। এর আগে মঙ্গলবার
রাতে উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল এলাকায় পৃথক অভিযান চালিয়ে
তাঁদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২ সূত্র জানায়,
শাবরুল তালপুকুর পাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বাপ্পি হাসান (২১) নামের এক
যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁর
কাছ থেকে দুটি চাপাতি
ও ১৩টি ইয়াবা ট্যাবলেট
উদ্ধার করা হয়। বাপ্পি
শাবরুল হাটখোলা পাড়ার বাসিন্দা।
অন্য একটি অভিযানে
জালাল গ্রুপের প্রধান জালাল মন্ডলসহ আরও ১০ জনকে
গ্রেপ্তার করা হয়। তাঁরা
হলেন শাবরুল এলাকার ইউসুফ প্রামানিক (২২), রাব্বি হাসান
(২২), মেহেদী হাসান (২৩), রিপন প্রামানিক
(২৭), আকাশ প্রামানিক (১৯),
কাইয়ুম প্রামানিক (১৯), কাউছার হোসেন
(২০), সামিউল ইসলাম সানি (১৪), নগরপাড়ার শুভ
আহমেদ (২০) এবং কাহালু
উপজেলার দুর্গাপুর বাজার এলাকার জালাল মন্ডল (৩৮)।
র্যাব জানায়, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে মোট
নয়টি
চাপাতি, একটি
বার্মিজ চাকু,
একটি
চাইনিজ কুড়াল,
একটি
ছুরি
ও একটি বল্লম উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া পাঁচটি
অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ১১টি
সিমকার্ড জব্দ করা হয়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বিষয় : কিশোর গ্যাং বগুড়া শাজাহানপুর

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন