360 News
Post Ads 1
Post Ads 2

সারাদেশ

দুর্নীতির মহাউৎসব নাকি উন্নয়ন প্রকল্প

১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে চার সাইনবোর্ড

Post Ads 3
ছবি: সংগ্রহ

রংপুরের গঙ্গাচড়া উপজেলা সদরের বাজারে যানজট নিরসনের উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে অটোরিকশা স্ট্যান্ড। তবে বাস্তবে সেখানে অটোরিকশার উপস্থিতি নেই, নেই পর্যাপ্ত জায়গাও। প্রায় লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ের প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

Middle Post Content 1

উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায়গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্টে যানজট নিরসনে অটোরিকশা স্ট্যান্ড নির্মাণপ্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে লাখ ৫৩ হাজার ৯৭৮ টাকা। বিল-ভাউচার অনুযায়ী, চারটি সাইনবোর্ড স্থাপন এবং ১০ মিটার ইটের সলিংয়ের কাজ অন্তর্ভুক্ত রয়েছে।

Middle Post Content 2

সরেজমিনে দেখা যায়, নির্ধারিত স্থানে চারটি সাইনবোর্ড রয়েছে। একটি অংশে সীমিত পরিসরে ইটের সলিং করা হলেও স্ট্যান্ডে অটোরিকশা রাখার মতো পর্যাপ্ত জায়গা নেই। সাইনবোর্ডের আশপাশে আবর্জনা পড়ে থাকতে দেখা গেছে। অন্যদিকে বাজারের জিরো পয়েন্ট আশপাশের সড়কে আগের মতোই অটোরিকশা দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করছে, ফলে যানজটও কমেনি।

Middle Post Content 3

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল যানজট নিয়ন্ত্রণ। কিন্তু স্ট্যান্ড কার্যকর না হওয়ায় সেই লক্ষ্য অর্জিত হয়নি। অটোরিকশাচালকদেরও দাবি, প্রশাসনের পক্ষ থেকে স্ট্যান্ড ব্যবহারে কার্যকর সমন্বয় বা নির্দেশনা না থাকায় এটি ব্যবহৃত হচ্ছে না।

Middle Post Content 1

বিষয়ে গঙ্গাচড়া উপজেলা প্রকৌশলী জয়া স্যানাল বলেন, তিনি নতুন দায়িত্ব নিয়েছেন এবং বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন।

Middle Post Content 1

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, প্রকল্পের কিছু কাজ এখনো বাকি রয়েছে। কাজ সম্পূর্ণ বুঝে পাওয়ার পরই বিল পরিশোধ করা হবে।

Middle Post Content 1

স্থানীয়দের দাবি, প্রকল্পের ব্যয়, কাজের মান এবং বাস্তবায়নের কার্যকারিতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

বিষয় : স্থানীয় সরকার রংপুর এলজিইডি যানজট স্থানীয়সরকার গঙ্গাচড়া

Post Ads 5

আপনার মতামত লিখুন

Post Ads 6
Post Ads 10
360 News

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে চার সাইনবোর্ড

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

রংপুরের গঙ্গাচড়া উপজেলা সদরের বাজারে যানজট নিরসনের উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে অটোরিকশা স্ট্যান্ড। তবে বাস্তবে সেখানে অটোরিকশার উপস্থিতি নেই, নেই পর্যাপ্ত জায়গাও। প্রায় লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ের প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায়গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্টে যানজট নিরসনে অটোরিকশা স্ট্যান্ড নির্মাণপ্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে লাখ ৫৩ হাজার ৯৭৮ টাকা। বিল-ভাউচার অনুযায়ী, চারটি সাইনবোর্ড স্থাপন এবং ১০ মিটার ইটের সলিংয়ের কাজ অন্তর্ভুক্ত রয়েছে।

সরেজমিনে দেখা যায়, নির্ধারিত স্থানে চারটি সাইনবোর্ড রয়েছে। একটি অংশে সীমিত পরিসরে ইটের সলিং করা হলেও স্ট্যান্ডে অটোরিকশা রাখার মতো পর্যাপ্ত জায়গা নেই। সাইনবোর্ডের আশপাশে আবর্জনা পড়ে থাকতে দেখা গেছে। অন্যদিকে বাজারের জিরো পয়েন্ট আশপাশের সড়কে আগের মতোই অটোরিকশা দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করছে, ফলে যানজটও কমেনি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল যানজট নিয়ন্ত্রণ। কিন্তু স্ট্যান্ড কার্যকর না হওয়ায় সেই লক্ষ্য অর্জিত হয়নি। অটোরিকশাচালকদেরও দাবি, প্রশাসনের পক্ষ থেকে স্ট্যান্ড ব্যবহারে কার্যকর সমন্বয় বা নির্দেশনা না থাকায় এটি ব্যবহৃত হচ্ছে না।

বিষয়ে গঙ্গাচড়া উপজেলা প্রকৌশলী জয়া স্যানাল বলেন, তিনি নতুন দায়িত্ব নিয়েছেন এবং বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, প্রকল্পের কিছু কাজ এখনো বাকি রয়েছে। কাজ সম্পূর্ণ বুঝে পাওয়ার পরই বিল পরিশোধ করা হবে।

স্থানীয়দের দাবি, প্রকল্পের ব্যয়, কাজের মান এবং বাস্তবায়নের কার্যকারিতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

360 News

কপিরাইট © ২০২৬ 360 News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x