360 News
Post Ads 1
Post Ads 2

স্বাস্থ্য ও চিকিৎসা

হাড় ও শরীরের গভীর নরম টিস্যুতে দেখা দিতে পারে বিরল এই ক্যানসার

দ্রুত বড় হওয়া গুটি সারকোমার লক্ষণ হতে পারে

Post Ads 3
সারকোমা বিরল ধরনের ক্যানসার। এটি শরীরের হাড়, মাংসপেশি, চর্বি, রক্তনালি, স্নায়ুর আশপাশের টিস্যু বা শরীরের গভীর নরম অংশ থেকে উৎপন্ন হতে পারে। ছবি: সংগৃহীত

সারকোমা বিরল ধরনের ক্যানসার। শরীরের হাড়, মাংসপেশি, চর্বি, রক্তনালি, স্নায়ুর আশপাশের টিস্যু কিংবা গভীর নরম অংশ থেকে এ ক্যানসারের উৎপত্তি হতে পারে। হাত-পা, পেট, বুকসহ শরীরের বিভিন্ন অংশে সারকোমা দেখা দিতে পারে।

বিরল হলেও সময়মতো শনাক্ত না হলে সারকোমার চিকিৎসা জটিল হয়ে উঠতে পারে। তাই এ রোগের সম্ভাব্য লক্ষণ সম্পর্কে সচেতন থাকা জরুরি। সারকোমা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে জুলাই মাসকে সারকোমা সচেতনতা মাস হিসেবে পালন করা হয়।

Middle Post Content 1

শরীরের কোনো গুটি বা ফোলা দ্রুত বড় হতে থাকলে সতর্ক হওয়া উচিত। বিশেষ করে গুটির আকার ৫ সেন্টিমিটারের বেশি হলে, শরীরের গভীরে অবস্থান করলে, ব্যথা হলে কিংবা চিকিৎসার পরও বারবার ফিরে এলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

Middle Post Content 2

এ ছাড়া দীর্ঘদিন ধরে হাড়ে ব্যথা থাকা, চলাফেরায় সমস্যা এবং কোনো ধরনের আঘাত ছাড়াই হাড় ভেঙে যাওয়া সারকোমার গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে।

Middle Post Content 3

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ খাওয়া, গুটিতে মালিশ করা বা নিজে কেটে ফেলার চেষ্টা করা উচিত নয়। দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় পরীক্ষা করানো জরুরি।

বিষয় : ক্যানসার শরীরের হাড় মাংসপেশি চর্বি রক্তনালি গুটি ফোলা

Post Ads 5

আপনার মতামত লিখুন

Post Ads 6
Post Ads 10
360 News

সোমবার, ২৭ জুলাই ২০২৬

দ্রুত বড় হওয়া গুটি সারকোমার লক্ষণ হতে পারে

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সারকোমা বিরল ধরনের ক্যানসার। শরীরের হাড়, মাংসপেশি, চর্বি, রক্তনালি, স্নায়ুর আশপাশের টিস্যু কিংবা গভীর নরম অংশ থেকে এ ক্যানসারের উৎপত্তি হতে পারে। হাত-পা, পেট, বুকসহ শরীরের বিভিন্ন অংশে সারকোমা দেখা দিতে পারে।

বিরল হলেও সময়মতো শনাক্ত না হলে সারকোমার চিকিৎসা জটিল হয়ে উঠতে পারে। তাই এ রোগের সম্ভাব্য লক্ষণ সম্পর্কে সচেতন থাকা জরুরি। সারকোমা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে জুলাই মাসকে সারকোমা সচেতনতা মাস হিসেবে পালন করা হয়।

শরীরের কোনো গুটি বা ফোলা দ্রুত বড় হতে থাকলে সতর্ক হওয়া উচিত। বিশেষ করে গুটির আকার ৫ সেন্টিমিটারের বেশি হলে, শরীরের গভীরে অবস্থান করলে, ব্যথা হলে কিংবা চিকিৎসার পরও বারবার ফিরে এলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

এ ছাড়া দীর্ঘদিন ধরে হাড়ে ব্যথা থাকা, চলাফেরায় সমস্যা এবং কোনো ধরনের আঘাত ছাড়াই হাড় ভেঙে যাওয়া সারকোমার গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ খাওয়া, গুটিতে মালিশ করা বা নিজে কেটে ফেলার চেষ্টা করা উচিত নয়। দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় পরীক্ষা করানো জরুরি।

360 News

কপিরাইট © ২০২৬ 360 News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x