360 News
Post Ads 1
Post Ads 2

অপরাধ

সুনামগঞ্জ ও আশুলিয়ায় পৃথক ঘটনায় দ্রুত ব্যবস্থা পুলিশের

৯৯৯-এ ফোন, দুই শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: দুই আসামি গ্রেপ্তার

Post Ads 3

স্বজনদের তৎপরতা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর দ্রুত পদক্ষেপে পৃথক দুটি ঘটনায় যৌন নির্যাতনের শিকার হওয়া থেকে রক্ষা পেয়েছে দুই শিশু। একই রাতে সুনামগঞ্জের জগন্নাথপুর ঢাকার আশুলিয়ায় পাঁচ বছর বয়সী দুই শিশুকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Middle Post Content 1

শনিবার রাত ৯টা মিনিটে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে ৯৯৯ নম্বরে কল আসে। কলকারী জানান, খেলার সময় পাঁচ বছর বয়সী এক শিশুকন্যাকে একা পেয়ে তার দূরসম্পর্কের এক চাচা অনৈতিক স্পর্শের চেষ্টা করেন। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন তার বাবা-মা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন।

Middle Post Content 2

৯৯৯-এর কনস্টেবল জয় কলটি গ্রহণ করেন। বিষয়টি তদারকি করেন এএসআই সিরাজুল ইসলাম। তথ্য পাওয়ার পর জগন্নাথপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সাব্বির মিয়াকে (৪০) গ্রেপ্তার করে। ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

Middle Post Content 3

এর দুই মিনিট পর, রাত ৯টা ১০ মিনিটে একই ধরনের আরেকটি কল আসে ঢাকার আশুলিয়া থেকে। পুলিশ জানায়, ফাল্গুনী হাউজিং এলাকায় বিদ্যুৎ চলে যাওয়ার সুযোগে পাঁচ বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির চেষ্টা করা হয়। শিশুটি কেঁদে উঠলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন।

Middle Post Content 1

৯৯৯-এর কনস্টেবল মালিহা আক্তার এএসআই সিরাজুল ইসলাম কলারের কাছ থেকে তথ্য নিয়ে আশুলিয়া থানাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মো. সেলিমকে (৩১) গ্রেপ্তার করে। ঘটনায় শিশুটির মা আশুলিয়া থানায় মামলা করেছেন।

Middle Post Content 1

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর দ্রুত পদক্ষেপ এবং স্থানীয় মানুষের সচেতনতার কারণে দুটি পৃথক ঘটনায় অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। শিশুদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিষয় : জাতীয় জরুরি সেবা ৯৯৯ শিশু সুরক্ষা সুনামগঞ্জ আশুলিয়া পুলিশ

Post Ads 5

আপনার মতামত লিখুন

Post Ads 6
Post Ads 10
360 News

রোববার, ২৬ জুলাই ২০২৬

৯৯৯-এ ফোন, দুই শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: দুই আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

স্বজনদের তৎপরতা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর দ্রুত পদক্ষেপে পৃথক দুটি ঘটনায় যৌন নির্যাতনের শিকার হওয়া থেকে রক্ষা পেয়েছে দুই শিশু। একই রাতে সুনামগঞ্জের জগন্নাথপুর ঢাকার আশুলিয়ায় পাঁচ বছর বয়সী দুই শিশুকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাত ৯টা মিনিটে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে ৯৯৯ নম্বরে কল আসে। কলকারী জানান, খেলার সময় পাঁচ বছর বয়সী এক শিশুকন্যাকে একা পেয়ে তার দূরসম্পর্কের এক চাচা অনৈতিক স্পর্শের চেষ্টা করেন। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন তার বাবা-মা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন।

৯৯৯-এর কনস্টেবল জয় কলটি গ্রহণ করেন। বিষয়টি তদারকি করেন এএসআই সিরাজুল ইসলাম। তথ্য পাওয়ার পর জগন্নাথপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সাব্বির মিয়াকে (৪০) গ্রেপ্তার করে। ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

এর দুই মিনিট পর, রাত ৯টা ১০ মিনিটে একই ধরনের আরেকটি কল আসে ঢাকার আশুলিয়া থেকে। পুলিশ জানায়, ফাল্গুনী হাউজিং এলাকায় বিদ্যুৎ চলে যাওয়ার সুযোগে পাঁচ বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির চেষ্টা করা হয়। শিশুটি কেঁদে উঠলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন।

৯৯৯-এর কনস্টেবল মালিহা আক্তার এএসআই সিরাজুল ইসলাম কলারের কাছ থেকে তথ্য নিয়ে আশুলিয়া থানাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মো. সেলিমকে (৩১) গ্রেপ্তার করে। ঘটনায় শিশুটির মা আশুলিয়া থানায় মামলা করেছেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর দ্রুত পদক্ষেপ এবং স্থানীয় মানুষের সচেতনতার কারণে দুটি পৃথক ঘটনায় অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। শিশুদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

360 News

কপিরাইট © ২০২৬ 360 News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x