360 News
Post Ads 1
Post Ads 2

রাজনীতি

খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ, মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান

যথাযথ পরিচর্যায় কিশোর গ্যাংয়ের সদস্যরাও দেশের সম্পদ হতে পারে: এমপি মিলন

Post Ads 3
ছবি: সংগৃহীত।

সঠিক যত্ন ও পরিচর্যা নিশ্চিত করা গেলে কিশোর গ্যাংয়ের সদস্যদের অপরাধপ্রবণতা থেকে ফিরিয়ে এনে দেশের সম্পদে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।

Middle Post Content 1

শুক্রবার বিকেলে রাজধানীর মহাখালীর বিজি প্রেস মাঠে জুলাই স্মৃতি আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Middle Post Content 2

জামায়াতে ইসলামীর এই সংসদ সদস্য বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ ও সবল হিসেবে গড়ে তুলতে নিয়মিত ব্যায়াম ও খেলাধুলার চর্চা প্রয়োজন। একই সঙ্গে মাদকের বিস্তার রোধে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

Middle Post Content 3

সাইফুল আলম খান মিলন আরও বলেন, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে বছরজুড়ে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ বাড়ানো উচিত।

বিষয় : রাজনীতি সমাজ যুব উন্নয়ন কিশোরগ্যাং যুবসমাজ মাদকবিরোধী ঢাকা১২ জামায়াতইসলামী খেলাধুলা

Post Ads 5

আপনার মতামত লিখুন

Post Ads 6
Post Ads 10
360 News

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

যথাযথ পরিচর্যায় কিশোর গ্যাংয়ের সদস্যরাও দেশের সম্পদ হতে পারে: এমপি মিলন

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সঠিক যত্ন ও পরিচর্যা নিশ্চিত করা গেলে কিশোর গ্যাংয়ের সদস্যদের অপরাধপ্রবণতা থেকে ফিরিয়ে এনে দেশের সম্পদে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।

শুক্রবার বিকেলে রাজধানীর মহাখালীর বিজি প্রেস মাঠে জুলাই স্মৃতি আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াতে ইসলামীর এই সংসদ সদস্য বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ ও সবল হিসেবে গড়ে তুলতে নিয়মিত ব্যায়াম ও খেলাধুলার চর্চা প্রয়োজন। একই সঙ্গে মাদকের বিস্তার রোধে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সাইফুল আলম খান মিলন আরও বলেন, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে বছরজুড়ে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ বাড়ানো উচিত।

360 News

কপিরাইট © ২০২৬ 360 News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x