360 News

যথাযথ পরিচর্যায় কিশোর গ্যাংয়ের সদস্যরাও দেশের সম্পদ হতে পারে: এমপি মিলন

সঠিক যত্ন ও পরিচর্যা নিশ্চিত করা গেলে কিশোর গ্যাংয়ের সদস্যদের অপরাধপ্রবণতা থেকে ফিরিয়ে এনে দেশের সম্পদে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।শুক্রবার বিকেলে রাজধানীর মহাখালীর বিজি প্রেস মাঠে জুলাই স্মৃতি আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।জামায়াতে ইসলামীর এই সংসদ সদস্য বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ ও সবল হিসেবে গড়ে তুলতে নিয়মিত ব্যায়াম ও খেলাধুলার চর্চা প্রয়োজন। একই সঙ্গে মাদকের বিস্তার রোধে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।সাইফুল আলম খান মিলন আরও বলেন, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে বছরজুড়ে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ বাড়ানো উচিত।

যথাযথ পরিচর্যায় কিশোর গ্যাংয়ের সদস্যরাও দেশের সম্পদ হতে পারে: এমপি মিলন