360 News

সোশ্যাল মিডিয়া

রাকিবুল ইসলামের পদোন্নতিতে ভাইয়া ব্রডকাস্টে আনন্দঘন আয়োজন

ভাইয়া ব্রডকাস্ট লিমিটেডের প্রশাসন বিভাগের প্রধান মো. রাকিবুল ইসলাম পদোন্নতি পেয়ে সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) হয়েছেন। তাঁর এই পদোন্নতি উপলক্ষে রাজধানীর বনানীতে প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের।সম্প্রতি আয়োজিত অনুষ্ঠানে রাকিবুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন তাঁর সহকর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইয়া ব্রডকাস্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কায়েস আহমেদ সেলিম, উপদেষ্টা মাজহারুল ইসলাম খান, রিপোর্টার, অফিস কো-অর্ডিনেটরসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মীরা।রাকিবুল ইসলামের দীর্ঘদিনের অভিজ্ঞতা, দায়িত্বশীলতা, নিষ্ঠা ও কর্মদক্ষতার বিষয়টি অনুষ্ঠানে তুলে ধরেন সহকর্মীরা। তাঁদের মতে, প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় তাঁর অভিজ্ঞতা এবং সহকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করার সক্ষমতা প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।ভাইয়া ব্রডকাস্ট লিমিটেডের এমডি কায়েস আহমেদ সেলিম বলেন, রাকিবুল ইসলাম একজন দায়িত্ববান ও অভিজ্ঞ কর্মকর্তা। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবেই তিনি এ পদে পদোন্নতি পেয়েছেন। নতুন দায়িত্বে তিনি আরও যত্ন ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন বলে আমি বিশ্বাস করি।উপদেষ্টা মাজহারুল ইসলাম খান বলেন, রাকিবুল ইসলাম দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর আন্তরিকতা, অভিজ্ঞতা ও দক্ষতা প্রশংসনীয়। এ পদোন্নতি তাঁর কর্মদক্ষতার স্বীকৃতি। নতুন দায়িত্বে তিনি প্রতিষ্ঠানের অগ্রগতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করি।সংবর্ধনা অনুষ্ঠানে রাকিবুল ইসলাম বলেন, পদোন্নতি ও সম্মাননা পেয়ে আমি আনন্দিত ও গর্বিত। এ জন্য ভাইয়া ব্রডকাস্ট লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞ। তাঁদের আস্থা ও সহযোগিতা আমাকে দায়িত্ব পালনে সবসময় অনুপ্রাণিত করেছে। নতুন দায়িত্বে প্রতিষ্ঠানের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যেতে চাই।অনুষ্ঠানে রাকিবুল ইসলামের পদোন্নতিতে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সহকর্মীরা তাঁর নতুন দায়িত্বের সফলতা কামনা করেন।  

রাকিবুল ইসলামের পদোন্নতিতে ভাইয়া ব্রডকাস্টে আনন্দঘন আয়োজন