অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার
অবসরপ্রাপ্ত
সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল দেবাশীষ কুমার বড়ুয়া ও লেফটেন্যান্ট কাজী
গুলশান আরাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার রাতে তাঁদের গ্রেপ্তার
করা হয়।ঢাকা
মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।এর
আগে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরাকে
সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার
নিরাপত্তা আইনে গ্রেপ্তার করে
ডিবি পুলিশ।ডিবিপ্রধান
শফিকুল ইসলাম জানান, দেশে অস্থিতিশীল পরিস্থিতি
তৈরির ষড়যন্ত্রে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে কাজী গুলশান আরার
যোগসাজশের তথ্য পেয়েছে পুলিশ।তবে
কাজী গুলশান আরাকে ঠিক কোন মামলায়
গ্রেপ্তার দেখানো হবে, তা এখনো
নিশ্চিত হওয়া যায়নি।