আফগানিস্তান টেস্টে নাহিদ-তাসকিনকে বিশ্রাম, ফিরলেন হৃদয়-জাকের
জিম্বাবুয়ে সিরিজে
পাওয়া চোট থেকে এখনো
পুরোপুরি সেরে ওঠেননি পেসার
নাহিদ রানা। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট
হয়ে ওঠার কথা তাঁর।
তবে কোনো ঝুঁকি নিতে
চায় না বাংলাদেশ ক্রিকেট
বোর্ড (বিসিবি)। তাই সংযুক্ত
আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে রাখা হয়নি
এই পেসারকে।শনিবার আসন্ন
টেস্টের জন্য ১৫ সদস্যের
দল ঘোষণা করেছে বিসিবি। নাহিদের সঙ্গে চোট থেকে ফেরার
পথে থাকা তাসকিন আহমেদকেও
বিশ্রাম দেওয়া হয়েছে। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, ওয়েস্ট
ইন্ডিজ সিরিজে দুজনকেই পুরোপুরি ফিট অবস্থায় দলে
চান তাঁরা।দক্ষিণ আফ্রিকায়
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে
রেকর্ডময় ট্রিপল সেঞ্চুরি করে টেস্ট দলে
ফিরেছেন তাওহিদ হৃদয়। জাকের আলী অনিকও ফিরেছেন
দলে। তাঁদের জায়গা করে দিতে বাদ
পড়েছেন অমিত হাসান।গত জুনে
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল হৃদয়ের। এরপর অস্ট্রেলিয়া সফরে
দলের বাইরে ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকায় ‘এ’ দলের হয়ে
সাড়ে তিনশ রানের ইনিংস
খেলে আবারও টেস্ট দলে ফিরলেন ডানহাতি
এই ব্যাটার।অমিত হাসানও
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক করেন এবং অস্ট্রেলিয়া
সফরের দলে ছিলেন। তাঁর
বদলে জাকেরকে ফেরানোর কারণ হিসেবে ‘এ’
দলের হয়ে ভালো পারফরম্যান্সের
কথা জানিয়েছেন হাবিবুল বাশার।দলের সঙ্গে
ট্রাভেলিং রিজার্ভ হিসেবে থাকবেন অফ স্পিনার নাঈম
হাসান এবং দুই তরুণ
পেসার মুশফিক হাসান ও ইকবাল হোসেন
ইমন।আগামী ৯
অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের
বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। তবে ম্যাচটির ভেন্যু
এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।বাংলাদেশ
টেস্ট দলনাজমুল হোসেন
শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম,
লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়,
জাকের আলী অনিক, মেহেদী
হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ,
ইবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।ট্রাভেলিং রিজার্ভ: নাঈম
হাসান, মুশফিক হাসান ও ইকবাল হোসেন
ইমন।