খিলক্ষেতে ‘বাসার ভেতর’ ইয়াবা কারখানা, মেশিনসহ মাদক উদ্ধার
রাজধানীর
খিলক্ষেতের ৩০০ ফিটসংলগ্ন পিংক
সিটি আবাসিক এলাকায় একটি বাসায় ইয়াবা
তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ওই
বাসায় অভিযান চালিয়ে ৩ হাজার ৫০০টি
ইয়াবা, ৩০ বোতল ফেনসিডিল,
ফেনসিডিলের ৩৫০টি খালি বোতল এবং
ইয়াবা তৈরির একটি মেশিন উদ্ধার
করা হয়েছে। এ ঘটনায় ইয়াসিন
আরাফাত (৩৭) নামের একজনকে
আটক করা হয়েছে।খিলক্ষেত
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে
পিংক সিটির রোড-২-এর
১২ নম্বর বাসায় অভিযান চালানো হয়। অভিযানের সময়
ইয়াসিন আরাফাতকে আটক করা হয়।
তিনি যশোরের কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা।পুলিশের
দাবি, ইয়াসিনের সহযোগী হিসেবে পরিচিত জাকারিয়া অভিযান টের পেয়ে দেয়াল
টপকে পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারে
অভিযান চালানো হচ্ছে।পুলিশের
প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রায়
আট মাস আগে বাসাটি
ভাড়া নেওয়া হয়েছিল। তবে সেখানে ঠিক
কত দিন ধরে ইয়াবা
তৈরির কার্যক্রম চলছিল, মাদক তৈরির কাঁচামাল
ও সরঞ্জাম কীভাবে আনা হতো এবং
এ কর্মকাণ্ডে আর কারা জড়িত- এসব বিষয় খতিয়ে
দেখা হচ্ছে।খিলক্ষেত
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাব
আল হোসাইন বলেন, আবাসিক এলাকার একটি বাসা ব্যবহার
করে মাদক তৈরির কারখানা
চালানোর বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া হবে
না। গোপন তথ্য পাওয়ার
পর বিষয়টি যাচাই করে নিশ্চিত হয়ে
অভিযান চালানো হয়েছে।ওসি
বলেন, অভিযানে তৈরি মাদকের পাশাপাশি
ইয়াবা তৈরির মেশিন ও কাঁচামাল উদ্ধার
করা হয়েছে। তাই সেখানে শুধু
মাদক মজুত করা হতো,
নাকি নিয়মিত ইয়াবা উৎপাদনও করা হতো, তা
গুরুত্ব দিয়ে তদন্ত করা
হচ্ছে।পুলিশ
জানিয়েছে, পলাতক জাকারিয়াকে গ্রেপ্তারের পাশাপাশি মাদক তৈরির সঙ্গে
আরও কেউ জড়িত কি
না, কাঁচামাল কোথা থেকে এসেছে
এবং এর পেছনে কোনো
বড় চক্র রয়েছে কি
না- এসব বিষয়ও তদন্ত
করা হচ্ছে। এ ঘটনায় মামলা
প্রক্রিয়াধীন।আবাসিক
এলাকার একটি বাসার ভেতর
মাদক তৈরির সরঞ্জাম ও মাদক উদ্ধারের
ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।