360 News

শিক্ষা ও সমাজকল্যাণে পাংশা–কালুখালী সমিতির উদ্যোগ, দেওয়া হলো বৃত্তি ও সম্মাননা

রাজধানীতে পাংশা–কালুখালী উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ছাত্রবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩১ জুলাই) বিকেলে আগারগাঁওয়ের এলজিইডি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) প্রফেসর ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাংশা–কালুখালী উপজেলা সমিতি, ঢাকার সভাপতি ও অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলাম। এতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা, সমিতির উপদেষ্টা নিলুফার রফিক, মো. আসাদুজ্জামান, কে. এম. আকতারুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে পাংশা ও কালুখালী উপজেলার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের হাতে ছাত্রবৃত্তি তুলে দেওয়া হয়।আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের উৎসাহিত করা, শিক্ষার প্রসার এবং সামাজিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

শিক্ষা ও সমাজকল্যাণে পাংশা–কালুখালী সমিতির উদ্যোগ, দেওয়া হলো বৃত্তি ও সম্মাননা