নোয়াখালীর ‘সুন্দরপুর-৪’ গ্যাসকূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৫–৭ মিলিয়ন ঘনফুট গ্যাস
নোয়াখালীর সেনবাগ
উপজেলার নবীপুর
ইউনিয়নে ‘সুন্দরপুর-৪’
নামে
একটি
মূল্যায়ন ও
উন্নয়ন
গ্যাসকূপের খননকাজ
শুরু
করেছে
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স। সফল
হলে
কূপটি
থেকে
প্রতিদিন ৫
থেকে
৭
মিলিয়ন
ঘনফুট
গ্যাস
উত্তোলনের সম্ভাবনা রয়েছে।বাপেক্সের উপমহাব্যবস্থাপক (ড্রিলিং) ও
ড্রিলিং ইনচার্জ জাকির
হোসেন
খান
জানান,
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে খননকাজ
শুরু
হয়েছে।
কূপটির
লক্ষ্য
গভীরতা
প্রায়
১
হাজার
৬০০
মিটার
এবং
প্রায়
১
হাজার
৩৬১
মিটার
গভীরে
সম্ভাব্য গ্যাসস্তর রয়েছে
বলে
ধারণা
করা
হচ্ছে।প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান,
কূপটি
সেনবাগে হলেও
এটি
কোম্পানীগঞ্জের সুন্দরপুর গ্যাসফিল্ডের একই
ভূগর্ভস্থ রিজার্ভের অংশ।
এ
কারণে
এর
নাম
রাখা
হয়েছে
‘সুন্দরপুর-৪’। এর আগে
ওই
গ্যাসফিল্ডে তিনটি
কূপ
খনন
করা
হয়েছিল।বাপেক্সের পরিকল্পনা অনুযায়ী, আগামী
দুই
মাসে
খনন
শেষ
করে
পরে
ড্রিল
স্টেম
টেস্ট
(ডিএসটি)
পরিচালনা করা
হবে।
সব
মিলিয়ে
প্রায়
আড়াই
মাসের
মধ্যে
কূপটির
গ্যাস
উৎপাদন
সক্ষমতা সম্পর্কে চূড়ান্ত ফলাফল
জানা
যাবে।
বাপেক্সের কর্মকর্তারা আশা
করছেন,
কূপটি
সফল
হলে
জাতীয়
গ্রিডে
নতুন
করে
গ্যাস
সরবরাহে গুরুত্বপূর্ণ অবদান
রাখবে।