সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ চুরির বিরুদ্ধে অভিযান, জরিমানা ৪ লাখ টাকা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ চুরি ও অবৈধ
সংযোগের বিরুদ্ধে গভীর রাতে অভিযান
চালিয়েছে জেলা প্রশাসন ও
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)। অভিযানে অতিরিক্ত
লোড ব্যবহার, বিদ্যুৎ চুরি ও অবৈধ
সংযোগের দায়ে ছয়টি অটোরিকশার
গ্যারেজের মালিককে মোট ৪ লাখ
টাকা জরিমানা করা হয়েছে। একই
সঙ্গে একটি গ্যারেজের অবৈধ
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।রোববার দিবাগত রাত ৯টা থেকে
রাত দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালিত
হয়। জেলা প্রশাসনের নির্বাহী
ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল
তাওহীদের নেতৃত্বে অভিযানে ডিপিডিসি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী
বাহিনীর সদস্যরা অংশ নেন।অভিযান সূত্রে জানা যায়, সিআইখোলা
এলাকায় জসিম উদ্দিনের অটোরিকশার
গ্যারেজে অতিরিক্ত লোড ব্যবহার এবং
পাশের একটি গ্যারেজে মিটার
ছাড়া অবৈধ বিদ্যুৎ সংযোগের
প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায়
১ লাখ টাকা জরিমানা
আদায় করা হয়। একই
সঙ্গে অবৈধ সংযোগ নেওয়া
গ্যারেজটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।বাতানপাড়া এলাকায় বিদ্যুৎ–সংক্রান্ত একই ধরনের অভিযোগে
অটোরিকশা গ্যারেজের মালিক রাজাকে ১ লাখ টাকা
জরিমানা করা হয়। মজিবুর
রহমানের গ্যারেজে বিদ্যুৎ চুরি ও অতিরিক্ত
লোড ব্যবহারের প্রমাণ পাওয়ায় জরিমানা করা হয় ৫০
হাজার টাকা।এ ছাড়া গোদনাইল
চৌধুরীবাড়ি এলাকায় শাকিলের তিনটি অটোরিকশার গ্যারেজে অতিরিক্ত লোড ব্যবহারের দায়ে
মোট ১ লাখ ৫০
হাজার টাকা জরিমানা আদায়
করা হয়। সব মিলিয়ে
অভিযানে ছয়টি গ্যারেজ থেকে
৪ লাখ টাকা জরিমানা
আদায় করা হয়েছে।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল
তাওহীদ বলেন, বিদ্যুৎ আইনের ৩৮ ধারায় এ
অভিযান পরিচালনা করা হয়েছে। বিদ্যুৎ
চুরি রোধে এ ধরনের
অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।অভিযানে ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ (এনওসিএস) কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুর রহমান,
সহকারী প্রকৌশলী মো. রাহুল, উপসহকারী
প্রকৌশলী মো. সানোয়ার হোসেন,
মো. জাহাঙ্গীর আলম ও মো.
অলিউল্ল্যাহসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।