মালাইকার উপস্থিতিতে আপন জুয়েলার্সের আপন ওয়েডিং মুনসুন, থাকছে ডান্স চ্যালেঞ্জ
বিয়ের
মৌসুমকে ঘিরে উৎসবের আমেজকে
আরও বাড়াতে নতুন ক্যাম্পেইন নিয়ে
এসেছে আপন জুয়েলার্স। ‘আপন
ওয়েডিং মুনসুন’ নামের
এ আয়োজনে কেন্দ্রীয় মুখ হিসেবে রয়েছেন
অভিনেত্রী মালাইকা চৌধুরী। তাঁর সঙ্গে ক্যাম্পেইনে
অংশ নিয়েছেন মডেল রাজ মানিয়া।বিয়ে
ও উৎসবের নানা আয়োজনের সঙ্গে
দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে আপন জুয়েলার্সের। প্রায়
চার দশক ধরে প্রতিষ্ঠানটি
মানুষের বিশেষ মুহূর্তের সঙ্গে যুক্ত। নতুন ক্যাম্পেইনে বাঙালির
বিয়ের ঐতিহ্য, পারিবারিক সম্পর্ক ও আবেগের পাশাপাশি
আধুনিক প্রজন্মের উদযাপনের ধরনও তুলে ধরা
হয়েছে।ক্যাম্পেইনের
জন্য তৈরি করা হয়েছে
জিঙ্গেল, নৃত্য ও কোরিওগ্রাফিনির্ভর একটি থিমেটিক
বিজ্ঞাপন। নির্মাতা মেহেদি হাছিব এটি পরিচালনা করেছেন।
বিজ্ঞাপনে মালাইকা চৌধুরী ও রাজ মানিয়ার
উপস্থিতির মধ্য দিয়ে বিয়ের
মৌসুমের উৎসবমুখর পরিবেশ ফুটিয়ে তোলা হয়েছে।তবে
বিজ্ঞাপন প্রকাশের মধ্যেই শেষ হচ্ছে না
আয়োজন। ‘আপন ওয়েডিং মুনসুন’-এর অংশ হিসেবে
থাকছে ‘আপন ওয়েডিং মুনসুন Dance Challenge’। বিজ্ঞাপনে দেখানো
নাচ অনুসরণ করে অংশগ্রহণকারীরা নিজেদের
পরিবেশনার ভিডিও তৈরি করে ফেসবুক,
টিকটক বা ইনস্টাগ্রামে প্রকাশ
করতে পারবেন। এ ক্ষেত্রে ভিডিওতে
Apon Jewellers-কে ট্যাগ করতে হবে।
ডান্স
চ্যালেঞ্জে অংশ নেওয়া ব্যক্তিদের
মধ্য থেকে নির্বাচিত সেরা
১০ জন পাবেন আপন
জুয়েলার্সের পক্ষ থেকে আকর্ষণীয়
উপহার। ক্যাম্পেইনের মাধ্যমে বিয়ের ঐতিহ্য ও আধুনিক উদযাপনের
পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণের
সুযোগও তৈরি করা হয়েছে।