এসিল্যান্ডের বিরুদ্ধে সংবাদ প্রকাশে প্রতিবাদ, নথি যাচাইয়ের দাবি
ডেমরা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি)–এর সরকারি দায়িত্ব
পালন ও নামজারি কার্যক্রম
নিয়ে প্রকাশিত দুটি প্রতিবেদনের প্রতিবাদ
জানিয়েছে সংশ্লিষ্ট এসিল্যান্ডের পক্ষ।সম্প্রতি একটি জাতীয় দৈনিক
ও একটি অনলাইন সংবাদমাধ্যমে
প্রকাশিত প্রতিবেদনে আদালতের স্থগিতাদেশের মধ্যে নামজারি এবং ঘুষ লেনদেনের
অভিযোগ করা হয়। তবে
এসব অভিযোগকে একপেশে ও বিভ্রান্তিকর উল্লেখ
করে প্রতিবাদ জানানো হয়েছে।প্রতিবাদে বলা হয়, দায়িত্ব
গ্রহণের পর থেকে সংশ্লিষ্ট
এসিল্যান্ড সরকারি সম্পত্তি রক্ষা, অবৈধ দখল উচ্ছেদ
এবং রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণে নিয়ম অনুযায়ী কাজ
করে আসছেন। বিভিন্ন অভিযানে সরকারি সম্পত্তি উদ্ধার করে সাইনবোর্ড স্থাপন
করা হলেও পরে তা
সরিয়ে ফেলার ঘটনাও ঘটেছে বলে দাবি করা
হয়।সংশ্লিষ্ট পক্ষের অভিযোগ, সরকারি সম্পত্তি উদ্ধারের কার্যক্রমে বাধা দিতে একটি
স্বার্থান্বেষী মহল গণমাধ্যমে বিভ্রান্তিকর
তথ্য সরবরাহ করছে। তাঁর বিরুদ্ধে সংবাদ
প্রকাশের মাধ্যমে চাপ সৃষ্টি এবং
আর্থিক সুবিধা চাওয়ার অভিযোগও করা হয়েছে।সংশ্লিষ্ট এসিল্যান্ড বলেন, ভালো কাজ করতে গেলে বাধা আসবেই। সব বাধা অতিক্রম করে রাষ্ট্র ও জনস্বার্থে কাজ করে যাব। প্রতিবাদে
বলা হয়, কোনো অভিযোগ
প্রকাশের আগে সংশ্লিষ্ট নথি,
আদালতের আদেশ ও অভিযুক্ত
ব্যক্তির বক্তব্য যাচাই করা প্রয়োজন। প্রকাশিত
অভিযোগ এবং আর্থিক সুবিধা
দাবির বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত
ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।