360 News

নৌকা বাইচ দেখতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু

নরসিংদীর শিবপুরে নৌকা বাইচ দেখতে গিয়ে নদীতে ডুবে তানভীর (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী আড়িয়াল খাঁ নদীতে এ দুর্ঘটনা ঘটে।নিহত তানভীর রায়পুরা উপজেলার ফুলদী গ্রামের হক মিয়ার ছেলে। স্থানীয় যশোর বাজার কমিটির উদ্যোগে আয়োজিত নৌকা বাইচ দেখতে সহপাঠী ও বন্ধুদের সঙ্গে নদীর তীরে এসেছিল সে।প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিযোগিতা চলার সময় আনন্দ-উদ্দীপনার মধ্যে একপর্যায়ে অসাবধানতাবশত নদীর পানিতে পড়ে যায় তানভীর। তাকে দেখতে না পেয়ে বন্ধুরা ও আশপাশের লোকজন তাৎক্ষণিকভাবে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন।পরে নদী থেকে তানভীরকে উদ্ধার করা হয়। তবে চিকিৎসকের কাছে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনুর মিয়া।

নৌকা বাইচ দেখতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু