আল-আকসায় এক দিনে ১১৪৩ ইসরাইলি বসতিস্থাপনকারীর প্রবেশ
অধিকৃত
পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ
প্রাঙ্গণে এক দিনে ১
হাজারের বেশি ইসরাইলি বসতিস্থাপনকারী
প্রবেশ করেছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি
কর্তৃপক্ষ।জেরুজালেম
গভর্নরেটের তথ্য অনুযায়ী, ওই
দিন মোট ১ হাজার
১৪৩ জন ইসরাইলি আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ
করেন। ইসরাইলি বাহিনীর নিরাপত্তার মধ্যে তাঁরা মসজিদ চত্বরে প্রবেশ করে কয়েক ঘণ্টা
অবস্থান করেন। এ সময় ধর্মীয়
প্রার্থনা ও বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করা হয়
বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।এক
বিবৃতিতে জেরুজালেম গভর্নরেট বলেছে, আল-আকসা মসজিদের
ঐতিহাসিক ও আইনগত মর্যাদা
ঘিরে বিদ্যমান ব্যবস্থার ধারাবাহিক লঙ্ঘনের অংশ হিসেবে এসব
ঘটনা ঘটছে।এদিকে
হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য খালেদ মেশাল শনিবার সতর্ক করে বলেছেন, আল-আকসা মসজিদকে ঘিরে
ইসরাইলের বিভিন্ন পদক্ষেপ পবিত্র স্থানটির ওপর ‘পূর্ণ নিয়ন্ত্রণ
ও আধিপত্য’ প্রতিষ্ঠার পরিস্থিতি তৈরি করছে।মুসলিমদের
অন্যতম পবিত্র স্থান আল-আকসা মসজিদ।
একই সঙ্গে ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের সবচেয়ে স্পর্শকাতর ও বিরোধপূর্ণ স্থানগুলোর
একটি হিসেবেও এটি বিবেচিত হয়ে
আসছে।
সূত্র:
আল
জাজিরা