সিরাজগঞ্জে বিদেশি পিস্তলসহ বাবা-ছেলে আটক
সিরাজগঞ্জের
বেলকুচিতে একটি বিদেশি পিস্তলসহ
বাবা ও ছেলেকে আটক
করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার রাজাপুর ভূমি অফিসসংলগ্ন এলাকা
থেকে তাঁদের আটক করা হয়।আটক
দুজন হলেন বেলকুচি উপজেলার
রাজাপুর গ্রামের মৃত দেলবার প্রামাণিকের
ছেলে জেলহক (৫২) ও তাঁর
ছেলে মো. নাসির (২৮)। বিকেলে বিষয়টি
নিশ্চিত করেন সিরাজগঞ্জের অতিরিক্ত
পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) মো. শহিদুল ইসলাম।পুলিশ
কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ৯৯৯ নম্বরে ফোন
করে রাজাপুর ভূমি অফিসের পাশে
গোলাগুলির খবর দেওয়া হয়।
প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে, জমি নিয়ে বিরোধের
জেরে সেখানে গোলাগুলির ঘটনা ঘটেছে।খবর
পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি পিস্তল,
দুটি গুলির খোসা, একটি ম্যাগাজিন ও
দুটি ইলেকট্রিক শক লাইট উদ্ধার
করে। এ সময় জেলহক
ও তাঁর ছেলে নাসিরকে
আটক করা হয়।পুলিশ
জানায়, এ ঘটনায় আটক
দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা
হয়েছে। পরে তাঁদের আদালতে
পাঠানো হয়েছে।
এ
বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান, ওসি
(তদন্ত) জহুর ইসলাম, মামলার
বাদী এসআই আইনুল হকসহ
পুলিশের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা
উপস্থিত ছিলেন।