মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ
প্রত্যাহার করেছে
সরকার।
তদন্ত
কমিটির
প্রতিবেদন সন্তোষজনক বিবেচনা করে
শর্তসাপেক্ষে হাসপাতালটিকে পুনরায়
কার্যক্রম পরিচালনার অনুমতি
দেওয়া
হয়েছে।সোমবার স্বাস্থ্য ও
পরিবার
কল্যাণ
মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা
বিভাগের জারি
করা
এক
আদেশে
এ
তথ্য
জানানো
হয়।আদেশে বলা
হয়েছে,
হাসপাতালটিতে ছয়
নবজাতকের মৃত্যুর ঘটনায়
হাসপাতাল কর্তৃপক্ষের দাখিল
করা
আপিল
ও
এর
বিস্তারিত বিবরণ
পর্যালোচনার জন্য
একটি
তদন্ত
কমিটি
গঠন
করা
হয়।
কমিটিকে সরেজমিনে হাসপাতাল পরিদর্শনেরও নির্দেশ দেওয়া
হয়েছিল। তদন্ত
শেষে
কমিটির
দাখিল
করা
প্রতিবেদন সন্তোষজনক হওয়ায়
হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করা
হয়েছে।তবে হাসপাতালটির কার্যক্রম পরিচালনায় কয়েকটি
শর্ত
আরোপ
করা
হয়েছে।
এর
মধ্যে
রয়েছে,
দ্য
মেডিকেল প্রাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিস (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২-এর বিধান যথাযথভাবে অনুসরণ
করা।
পাশাপাশি লাইসেন্সের শর্ত
অনুযায়ী দ্রুত
প্রয়োজনীয় ডিউটি
চিকিৎসক ও
নার্স
নিয়োগ
সম্পন্ন করতে
হবে।আদেশে আরও
বলা
হয়েছে,
ভবিষ্যতে হাসপাতাল কর্তৃপক্ষ লাইসেন্সের কোনো
শর্ত
ভঙ্গ
করলে
সরকার
আইন
অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে
পারবে।স্বাস্থ্য সেবা
বিভাগের সচিব
মো.
কামরুজ্জামান চৌধুরী
স্বাক্ষরিত আদেশটি
হাসপাতালের নির্বাহী পরিচালককে জানানো
হয়েছে।
একই
সঙ্গে
সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর
ও
কর্মকর্তার কাছেও
আদেশের
অনুলিপি পাঠানো
হয়েছে।এর আগে
ছয়
নবজাতকের মৃত্যুর ঘটনাকে
কেন্দ্র করে
আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে
ব্যাপক
আলোচনা
তৈরি
হয়।
ওই
ঘটনার
পর
হাসপাতালটির লাইসেন্স বাতিল
করা
হয়েছিল। পরে
হাসপাতাল কর্তৃপক্ষ আপিল
করলে
তদন্ত
কমিটির
প্রতিবেদন পর্যালোচনার পর
শর্তসাপেক্ষে পুনরায়
কার্যক্রম পরিচালনার অনুমতি
দেয়
সরকার।