ইরানে নতুন হামলা হলে জবাব হবে আরও দ্রুত ও ভারী: গালিবাফ
ইরানের ওপর
নতুন করে হামলা হলে
এর জবাব ‘আরও দ্রুত, আরও
ভারী ও আরও যন্ত্রণাদায়ক’
হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন
দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।রোববার পার্লামেন্টে
দেওয়া বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি
দেন।গালিবাফ বলেন,
যুক্তরাষ্ট্রের হামলার জবাব আর ‘সমানুপাতিক’
হবে না। তাঁর ভাষায়,
‘আমেরিকানরা নিশ্চয়ই বুঝতে পেরেছে যে আনুপাতিক প্রতিক্রিয়ার
যুগ শেষ হয়ে গেছে।’ইরানের পার্লামেন্টের
স্পিকার আরও বলেন, আগ্রাসীদের
ঘাঁটির বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক অভিযানগুলো ছিল কেবল শুরু।
তাঁর দাবি, ইরান যদি এখনও
বিষয়টি বুঝতে না পারে, তাহলে
খুব দেরি হওয়ার আগেই
তাদের বুঝতে হবে যে খেলার
নিয়ম বদলে গেছে।গালিবাফ বলেন,
ইরান যুক্তরাষ্ট্রকে যেভাবে সামরিক ও কূটনৈতিকভাবে পরাজিত
করেছে, একইভাবে দেশটির অর্থনৈতিক অভিযানও পরাজিত করবে।
ইরানের
পার্লামেন্টে দেওয়া বক্তব্যে তিনি নতুন করে
কোনো হামলার পরিস্থিতিতে দেশটির কঠোর পাল্টা জবাবের
ইঙ্গিত দেন।