বিদেশে নেতৃত্ব, নিজ এলাকায় মানুষের পাশে সোহেল গাজীর নতুন দায়িত্ব
নরসিংদীর পাঁচদোনা ইউনিয়নের বাগবাড়ি গ্রামের সন্তান সোহেল গাজী টানা দ্বিতীয়বারের
মতো স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি
নির্বাচিত হয়েছেন। ব্যবসা ও সাংগঠনিক কর্মকাণ্ডে
তাঁর নেতৃত্বের ধারাবাহিকতার স্বীকৃতি হিসেবে এই দায়িত্ব পাওয়ার
কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।বাগবাড়ি গ্রামের গাজীবাড়ির আলহাজ্ব ওসমান গাজীর মেজো ছেলে সোহেল
গাজী দীর্ঘদিন ধরে স্পেনে ব্যবসার
সঙ্গে যুক্ত। প্রবাসে নিজের অবস্থান তৈরি করার পাশাপাশি
বাংলাদেশি ব্যবসায়ী ও প্রবাসীদের বিভিন্ন
কর্মকাণ্ডেও তিনি সক্রিয়ভাবে যুক্ত
রয়েছেন।তবে তাঁর কর্মকাণ্ড
শুধু ব্যবসা ও সাংগঠনিক দায়িত্বের
মধ্যে সীমাবদ্ধ নয়। নিজ এলাকার
মানুষের জন্য কাজ করতে
তিনি প্রতিষ্ঠা করেছেন আলহাজ্ব ওসমান গাজী ফাউন্ডেশন। ফাউন্ডেশনটির
মাধ্যমে বাগবাড়ি গ্রামের মানুষের জন্য বিভিন্ন সময়
সহায়তা প্রদান এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে
অংশ নেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানান।স্থানীয়দের ভাষ্য, প্রবাসে থেকেও সোহেল গাজী নিজ এলাকার
মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন। বিভিন্ন প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি
সামাজিক কর্মকাণ্ডেও তিনি যুক্ত থাকেন।স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি
হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব পাওয়ার খবরে পাঁচদোনা ইউনিয়ন
ও বাগবাড়ি গ্রামে আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, তাঁর
এই সাফল্য শুধু পরিবারের নয়,
পুরো এলাকার জন্যও গর্বের বিষয়।সোহেল গাজীর নেতৃত্বে স্পেন ও বাংলাদেশের ব্যবসায়িক
সম্পর্ক আরও জোরদার হবে- এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
একই সঙ্গে ভবিষ্যতে নিজ এলাকার মানুষের
কল্যাণে তাঁর সামাজিক কর্মকাণ্ড
আরও বিস্তৃত হবে বলেও আশা
করছেন স্থানীয়রা।