ফুলপুরে দশম শ্রেণির ছাত্রীর সন্তান প্রসব, পিতৃত্ব নিয়ে প্রশ্ন
ময়মনসিংহের ফুলপুরে দশম
শ্রেণির এক
ছাত্রী কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। গত শুক্রবার উপজেলার সদর ইউনিয়নের ঠাকুরবাখাই গ্রামে নিজ বাড়িতে শিশুটির জন্ম হয়। ওই ছাত্রীর অভিযোগ, একই গ্রামের এক যুবকের যৌন নির্যাতনের শিকার হয়ে তিনি অন্তঃসত্ত্বা হন।ভুক্তভোগী
ছাত্রীর ভাষ্য, হাফেজ রনি তালুকদার নামের
ওই যুবক প্রথমবার তাঁকে
জোরপূর্বক নির্যাতন করেন এবং কৌশলে
ঘটনার ভিডিও ধারণ করেন। পরে
সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁর
সঙ্গে আরও কয়েকবার শারীরিক
সম্পর্ক করেন বলে অভিযোগ
করেন তিনি।ছাত্রীর
দাবি, নবজাতক শিশুটির বাবা ঠাকুরবাখাই গ্রামের
ফখরুল তালুকদারের ছেলে রনি তালুকদার।
তিনি শিশুটির পিতৃত্বের স্বীকৃতি এবং এ ঘটনায়
ন্যায়বিচার চান।স্থানীয়
ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত রনি তালুকদার বিবাহিত
এবং তাঁর সন্তান রয়েছে।
তিনি ঢাকার একটি মাদরাসায় কর্মরত
বলে তাঁরা জানান।তবে
অভিযোগ অস্বীকার করেছেন রনি তালুকদার। মুঠোফোনে
যোগাযোগ করা হলে তিনি
ঘটনার সঙ্গে নিজের কোনো ধরনের সম্পৃক্ততা
নেই বলে দাবি করেন।
একই সঙ্গে তিনি বলেন, ডিএনএ
পরীক্ষায় যদি প্রমাণিত হয়
যে নবজাতকের বাবা তিনি, তাহলে
আইনি ব্যবস্থা মেনে নেবেন।ঘটনার
বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন
বলেন, তাঁরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। ভুক্তভোগী
ও তাঁর পরিবারকে থানায়
আসতে বলা হয়েছে। লিখিত
অভিযোগ পেলে তদন্ত করে
আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।