বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০
ফরিদপুরের
বোয়ালমারীতে যাত্রীবাহী বাস ও ইটবোঝাই
ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত
হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার
দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সাতৈর ইউনিয়নের পাইকহারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে
জানা যায়, ফরিদপুরগামী একটি
লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা
ইটবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটি
সড়কের পাশের খাদে উল্টে পড়ে।
অন্যদিকে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ সাবস্টেশনের গেটসংলগ্ন একটি খুঁটিতে ধাক্কা
দিয়ে আটকে যায়।দুর্ঘটনায় বাস ও ট্রাকের
চালক-হেলপারসহ অন্তত ২০ জন আহত
হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এ ঘটনায় এখন
পর্যন্ত কোনো প্রাণহানির খবর
পাওয়া যায়নি।স্থানীয়দের ভাষ্য, ট্রাকটি দ্রুতগতিতে আসছিল। সংঘর্ষের পর ট্রাকটি রাস্তার
পাশে চলে গিয়ে বিদ্যুতের
খুঁটিতে ধাক্কা দেয়। এতে সড়কের
দুই পাশে থাকা তিনটি
বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর
সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়।বোয়ালমারী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম উৎপল মণ্ডল বলেন,
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে
গিয়ে তিনটি বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া গেছে। তবে এ ঘটনায়
কোনো প্রাণহানি হয়নি।বোয়ালমারী থানার উপপরিদর্শক কোবায়েদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ
ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে
আনে। পরে স্থানীয়দের সহযোগিতায়
সড়ক পরিষ্কার করে যান চলাচল
স্বাভাবিক করা হয়।তিনি জানান, দুর্ঘটনায়
উভয় যানবাহনের চালক ও হেলপার
আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন
রয়েছেন। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক
থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনানুগ
ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।