360 News
Post Ads 1
Post Ads 2

অর্থনীতি

মালাইকার উপস্থিতিতে আপন জুয়েলার্সের আপন ওয়েডিং মুনসুন, থাকছে ডান্স চ্যালেঞ্জ

Post Ads 3
আপন ওয়েডিং মুনসুন আয়োজনে কেন্দ্রীয় আকর্ষণ অভিনেত্রী মালাইকা চৌধুরী।

বিয়ের মৌসুমকে ঘিরে উৎসবের আমেজকে আরও বাড়াতে নতুন ক্যাম্পেইন নিয়ে এসেছে আপন জুয়েলার্স। ‘আপন ওয়েডিং মুনসুন’ নামের এ আয়োজনে কেন্দ্রীয় মুখ হিসেবে রয়েছেন অভিনেত্রী মালাইকা চৌধুরী। তাঁর সঙ্গে ক্যাম্পেইনে অংশ নিয়েছেন মডেল রাজ মানিয়া।

Middle Post Content 1

বিয়ে ও উৎসবের নানা আয়োজনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে আপন জুয়েলার্সের। প্রায় চার দশক ধরে প্রতিষ্ঠানটি মানুষের বিশেষ মুহূর্তের সঙ্গে যুক্ত। নতুন ক্যাম্পেইনে বাঙালির বিয়ের ঐতিহ্য, পারিবারিক সম্পর্ক ও আবেগের পাশাপাশি আধুনিক প্রজন্মের উদযাপনের ধরনও তুলে ধরা হয়েছে।

Middle Post Content 2

ক্যাম্পেইনের জন্য তৈরি করা হয়েছে জিঙ্গেল, নৃত্য ও কোরিওগ্রাফিনির্ভর একটি থিমেটিক বিজ্ঞাপন। নির্মাতা মেহেদি হাছিব এটি পরিচালনা করেছেন। বিজ্ঞাপনে মালাইকা চৌধুরী ও রাজ মানিয়ার উপস্থিতির মধ্য দিয়ে বিয়ের মৌসুমের উৎসবমুখর পরিবেশ ফুটিয়ে তোলা হয়েছে।

Middle Post Content 3

তবে বিজ্ঞাপন প্রকাশের মধ্যেই শেষ হচ্ছে না আয়োজন। ‘আপন ওয়েডিং মুনসুন’-এর অংশ হিসেবে থাকছে ‘আপন ওয়েডিং মুনসুন Dance Challenge’। বিজ্ঞাপনে দেখানো নাচ অনুসরণ করে অংশগ্রহণকারীরা নিজেদের পরিবেশনার ভিডিও তৈরি করে ফেসবুক, টিকটক বা ইনস্টাগ্রামে প্রকাশ করতে পারবেন। এ ক্ষেত্রে ভিডিওতে Apon Jewellers-কে ট্যাগ করতে হবে।

Middle Post Content 1

ডান্স চ্যালেঞ্জে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্য থেকে নির্বাচিত সেরা ১০ জন পাবেন আপন জুয়েলার্সের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার। ক্যাম্পেইনের মাধ্যমে বিয়ের ঐতিহ্য ও আধুনিক উদযাপনের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণের সুযোগও তৈরি করা হয়েছে।

বিষয় : আপন জুয়েলার্স আপন ওয়েডিং মুনসুন রাজ মানিয়া ডান্স চ্যালেঞ্জ

Post Ads 5

আপনার মতামত লিখুন

Post Ads 6
Post Ads 10
360 News

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মালাইকার উপস্থিতিতে আপন জুয়েলার্সের আপন ওয়েডিং মুনসুন, থাকছে ডান্স চ্যালেঞ্জ

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিয়ের মৌসুমকে ঘিরে উৎসবের আমেজকে আরও বাড়াতে নতুন ক্যাম্পেইন নিয়ে এসেছে আপন জুয়েলার্স। ‘আপন ওয়েডিং মুনসুন’ নামের এ আয়োজনে কেন্দ্রীয় মুখ হিসেবে রয়েছেন অভিনেত্রী মালাইকা চৌধুরী। তাঁর সঙ্গে ক্যাম্পেইনে অংশ নিয়েছেন মডেল রাজ মানিয়া।

বিয়ে ও উৎসবের নানা আয়োজনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে আপন জুয়েলার্সের। প্রায় চার দশক ধরে প্রতিষ্ঠানটি মানুষের বিশেষ মুহূর্তের সঙ্গে যুক্ত। নতুন ক্যাম্পেইনে বাঙালির বিয়ের ঐতিহ্য, পারিবারিক সম্পর্ক ও আবেগের পাশাপাশি আধুনিক প্রজন্মের উদযাপনের ধরনও তুলে ধরা হয়েছে।

ক্যাম্পেইনের জন্য তৈরি করা হয়েছে জিঙ্গেল, নৃত্য ও কোরিওগ্রাফিনির্ভর একটি থিমেটিক বিজ্ঞাপন। নির্মাতা মেহেদি হাছিব এটি পরিচালনা করেছেন। বিজ্ঞাপনে মালাইকা চৌধুরী ও রাজ মানিয়ার উপস্থিতির মধ্য দিয়ে বিয়ের মৌসুমের উৎসবমুখর পরিবেশ ফুটিয়ে তোলা হয়েছে।

তবে বিজ্ঞাপন প্রকাশের মধ্যেই শেষ হচ্ছে না আয়োজন। ‘আপন ওয়েডিং মুনসুন’-এর অংশ হিসেবে থাকছে ‘আপন ওয়েডিং মুনসুন Dance Challenge’। বিজ্ঞাপনে দেখানো নাচ অনুসরণ করে অংশগ্রহণকারীরা নিজেদের পরিবেশনার ভিডিও তৈরি করে ফেসবুক, টিকটক বা ইনস্টাগ্রামে প্রকাশ করতে পারবেন। এ ক্ষেত্রে ভিডিওতে Apon Jewellers-কে ট্যাগ করতে হবে।

ডান্স চ্যালেঞ্জে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্য থেকে নির্বাচিত সেরা ১০ জন পাবেন আপন জুয়েলার্সের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার। ক্যাম্পেইনের মাধ্যমে বিয়ের ঐতিহ্য ও আধুনিক উদযাপনের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণের সুযোগও তৈরি করা হয়েছে।

360 News

কপিরাইট © ২০২৬ 360 News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x