360 News
Post Ads 1
Post Ads 2

আন্তর্জাতিক

আল-আকসায় এক দিনে ১১৪৩ ইসরাইলি বসতিস্থাপনকারীর প্রবেশ

Post Ads 3
ছবি: সংগ্রহ

অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক দিনে ১ হাজারের বেশি ইসরাইলি বসতিস্থাপনকারী প্রবেশ করেছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

জেরুজালেম গভর্নরেটের তথ্য অনুযায়ী, ওই দিন মোট ১ হাজার ১৪৩ জন ইসরাইলি আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন। ইসরাইলি বাহিনীর নিরাপত্তার মধ্যে তাঁরা মসজিদ চত্বরে প্রবেশ করে কয়েক ঘণ্টা অবস্থান করেন। এ সময় ধর্মীয় প্রার্থনা ও বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করা হয় বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

Middle Post Content 1

এক বিবৃতিতে জেরুজালেম গভর্নরেট বলেছে, আল-আকসা মসজিদের ঐতিহাসিক ও আইনগত মর্যাদা ঘিরে বিদ্যমান ব্যবস্থার ধারাবাহিক লঙ্ঘনের অংশ হিসেবে এসব ঘটনা ঘটছে।

Middle Post Content 2

এদিকে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য খালেদ মেশাল শনিবার সতর্ক করে বলেছেন, আল-আকসা মসজিদকে ঘিরে ইসরাইলের বিভিন্ন পদক্ষেপ পবিত্র স্থানটির ওপর ‘পূর্ণ নিয়ন্ত্রণ ও আধিপত্য’ প্রতিষ্ঠার পরিস্থিতি তৈরি করছে।

Middle Post Content 3

মুসলিমদের অন্যতম পবিত্র স্থান আল-আকসা মসজিদ। একই সঙ্গে ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের সবচেয়ে স্পর্শকাতর ও বিরোধপূর্ণ স্থানগুলোর একটি হিসেবেও এটি বিবেচিত হয়ে আসছে।

Middle Post Content 1

সূত্র: আল জাজিরা

বিষয় : আল-আকসা মসজিদ পূর্ব জেরুজালেম বসতিস্থাপনকারী খালেদ মেশাল

Post Ads 5

আপনার মতামত লিখুন

Post Ads 6
Post Ads 10
360 News

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আল-আকসায় এক দিনে ১১৪৩ ইসরাইলি বসতিস্থাপনকারীর প্রবেশ

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক দিনে ১ হাজারের বেশি ইসরাইলি বসতিস্থাপনকারী প্রবেশ করেছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

জেরুজালেম গভর্নরেটের তথ্য অনুযায়ী, ওই দিন মোট ১ হাজার ১৪৩ জন ইসরাইলি আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন। ইসরাইলি বাহিনীর নিরাপত্তার মধ্যে তাঁরা মসজিদ চত্বরে প্রবেশ করে কয়েক ঘণ্টা অবস্থান করেন। এ সময় ধর্মীয় প্রার্থনা ও বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করা হয় বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে জেরুজালেম গভর্নরেট বলেছে, আল-আকসা মসজিদের ঐতিহাসিক ও আইনগত মর্যাদা ঘিরে বিদ্যমান ব্যবস্থার ধারাবাহিক লঙ্ঘনের অংশ হিসেবে এসব ঘটনা ঘটছে।

এদিকে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য খালেদ মেশাল শনিবার সতর্ক করে বলেছেন, আল-আকসা মসজিদকে ঘিরে ইসরাইলের বিভিন্ন পদক্ষেপ পবিত্র স্থানটির ওপর ‘পূর্ণ নিয়ন্ত্রণ ও আধিপত্য’ প্রতিষ্ঠার পরিস্থিতি তৈরি করছে।

মুসলিমদের অন্যতম পবিত্র স্থান আল-আকসা মসজিদ। একই সঙ্গে ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের সবচেয়ে স্পর্শকাতর ও বিরোধপূর্ণ স্থানগুলোর একটি হিসেবেও এটি বিবেচিত হয়ে আসছে।

সূত্র: আল জাজিরা

360 News

কপিরাইট © ২০২৬ 360 News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x