বগুড়া
সদর উপজেলার সন্তান মীর আশরাফ আলী
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে
দীর্ঘ ১৬ বছর পদোন্নতি
থেকে বঞ্চিত ছিলেন। তবে ২০২৪ সালের
৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁর কর্মজীবনে
আসে নতুন গতি। এরপর
তিন দফা পদোন্নতি পেয়ে
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে উন্নীত হন
তিনি।
কর্মজীবনে
গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের স্বীকৃতিও পেয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
গত দুই বছর তিনি
পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও সিটিএসবি-তে
ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। পেশাগত
দায়িত্ব পালনে সাফল্যের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে তাঁকে
রাষ্ট্রপতি পুলিশ পদকে (পিপিএম) ভূষিত করা হয়। পরবর্তী
সময়ে স্বল্প সময়ের জন্য রেলওয়ে রেঞ্জের
ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
শিক্ষাজীবনেও
রয়েছে তাঁর উল্লেখযোগ্য অর্জন।
বগুড়া জেলা স্কুল থেকে
এসএসসি এবং বগুড়া সরকারি
আজিজুল হক কলেজ থেকে
এইচএসসি সম্পন্ন করেন মীর আশরাফ
আলী। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়
থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি
অর্জন করেন।
দেশের
গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি।
এ ছাড়া পেশাগত দক্ষতা
ও অভিজ্ঞতা বাড়াতে যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় উন্নততর
প্রশিক্ষণ গ্রহণ করেন।
দীর্ঘ পুলিশি অভিজ্ঞতা, আন্তর্জাতিক প্রশিক্ষণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে এবার রাজশাহী রেঞ্জের দায়িত্ব পেতে যাচ্ছেন মীর আশরাফ আলী। তাঁর নতুন দায়িত্ব ঘিরে রাজশাহী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশি সেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকার প্রত্যাশা রয়েছে।

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন