360 News
Post Ads 1
Post Ads 2

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা চাইল নির্বাচন কমিশন

Post Ads 3
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ফাইল ছবি

ঢাকা, আগস্ট: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল এখনো নির্ধারণ না হলেও প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় সংসদের কাছে ভোটার তালিকা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)

Middle Post Content 1

সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ বা সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রয়োজনীয় প্রস্তুতি হিসেবে সংসদের কাছে ভোটার তালিকা চাওয়া হয়েছে।

Middle Post Content 2

তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে এখনো কোনো আলোচনা হয়নি। তবে কমিশন প্রস্তুতি অব্যাহত রেখেছে। অক্টোবরের মধ্যে নির্বাচন শুরু না হলে ভোটার তালিকা হালনাগাদের সময়সীমা বাড়ানোর প্রয়োজন হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

Middle Post Content 3

এদিকে, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর ২০২৫ সালের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমার নির্ধারিত সময় শেষ হলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ আটটি দল এখনো হিসাব জমা দেয়নি।

Middle Post Content 1

ইসি জানায়, নির্ধারিত সময়ের মধ্যে বিএনপি জামায়াতে ইসলামীসহ ৫৯টি নিবন্ধিত দলের মধ্যে ৩৮টি দল আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। অন্যদিকে গণঅধিকার পরিষদ জাতীয় পার্টিসহ ১৩টি দল হিসাব জমা দেওয়ার সময় বাড়ানোর আবেদন করেছে।

বিষয় : রাষ্ট্রপতিনির্বাচন নির্বাচন কমিশন নির্বাচন ইসি রাজনৈতিকদল

Post Ads 5

আপনার মতামত লিখুন

Post Ads 6
Post Ads 10
360 News

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা চাইল নির্বাচন কমিশন

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

ঢাকা, আগস্ট: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল এখনো নির্ধারণ না হলেও প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় সংসদের কাছে ভোটার তালিকা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)

সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ বা সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রয়োজনীয় প্রস্তুতি হিসেবে সংসদের কাছে ভোটার তালিকা চাওয়া হয়েছে।

তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে এখনো কোনো আলোচনা হয়নি। তবে কমিশন প্রস্তুতি অব্যাহত রেখেছে। অক্টোবরের মধ্যে নির্বাচন শুরু না হলে ভোটার তালিকা হালনাগাদের সময়সীমা বাড়ানোর প্রয়োজন হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

এদিকে, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর ২০২৫ সালের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমার নির্ধারিত সময় শেষ হলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ আটটি দল এখনো হিসাব জমা দেয়নি।

ইসি জানায়, নির্ধারিত সময়ের মধ্যে বিএনপি জামায়াতে ইসলামীসহ ৫৯টি নিবন্ধিত দলের মধ্যে ৩৮টি দল আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। অন্যদিকে গণঅধিকার পরিষদ জাতীয় পার্টিসহ ১৩টি দল হিসাব জমা দেওয়ার সময় বাড়ানোর আবেদন করেছে।

360 News

কপিরাইট © ২০২৬ 360 News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x