রোববার আগারগাঁওয়ের
নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এ তথ্য জানান।
তিনি বলেন,
দেশে স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে যে পরিবেশ
তৈরি হয়েছে, তার ধারাবাহিকতায় চলতি
মাসের শেষ দিকে ইউপি
নির্বাচনের তফসিল ঘোষণা করা সম্ভব হবে।
নির্বাচন কমিশনার
বলেন, দেশের সব ইউনিয়নে একই
সময়ে নির্বাচন আয়োজন করলে অর্থনৈতিক ও
প্রশাসনিক চাপ তৈরি হবে।
সরকারের ব্যয় সংকোচন নীতির
বিষয়টি বিবেচনায় নিয়ে ধাপে ধাপে
সব ইউনিয়নে ভোট নেওয়া হবে।
এদিকে আগামী
নভেম্বর ও ডিসেম্বর মাসে
শিক্ষার্থীদের পরীক্ষা থাকায় ওই সময়কে নির্বাচনের
বাইরে রাখার পরিকল্পনা রয়েছে ইসির। আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ভোটকেন্দ্র হিসেবে সাধারণত শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার করা হয়। এ
ছাড়া শিক্ষকেরা প্রিজাইডিং ও পোলিং অফিসারের
দায়িত্ব পালন করেন।
শিক্ষার্থীদের পড়াশোনা
ও পরীক্ষার পরিবেশ যাতে ব্যাহত না
হয়, সে বিষয়টি বিবেচনায়
নিয়ে পরীক্ষার আগে অথবা পরে
ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে।
সাংবাদিকদের
প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আরও বলেন, রাজনীতিতে
এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরাসরি
নেতিবাচক পর্যবেক্ষণ দেওয়া হয়েছে।

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন